বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১১:৩৭ পিএম
প্রিন্ট সংস্করণ

মেস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

মেস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছাত্রীনিবাসের বন্ধ কক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গলায় ফাঁস দেওয়া অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের পাশে মোল্লা ছাত্রীনিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিন আগে আত্মহত্যা করেছেন। মৃত রিবনা শাহরীন উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায়। বরিশাল বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, মেসের চতুর্থতলার একটি কক্ষে শাহরীন একা থাকতেন। দুদিন ধরে স্বজনরা তার

সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। বুধবার সন্ধ্যায় তার মাসহ কয়েকজন মেসে পৌঁছে শাহরীনের রুমের দরজা ভেতর থেকে আটকানো দেখেন। পরে অন্যদের সহযোগিতায় দরজা খোলার পর ফ্যানের সঙ্গে ঝুলন্ত শাহরীনের মরদেহ উদ্ধার করা হয়। সহপাঠী ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই শাহরীনের পরীক্ষা ছিল। সেদিন তার সঙ্গে পরিবারের শেষ কথা হয়। শাহরীন একা থাকতে পছন্দ করতেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, এটা দুঃখজনক ঘটনা। তার আশপাশে আমাদের অনেক শিক্ষার্থী থাকার পরও বিষয়টি অনুমান করা যায়নি সে একা থাকতে পছন্দ করত বলে। বন্দর থানার সহকারী কমিশনার মেহেদি হাসান জানান, ছাত্রীর পরিবারেরও প্রাথমিক ধারণা সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X