কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ৩০ মে ২০২৪, ০৭:১৫ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

মোরগের ডাক নিয়ে হুলুস্থুল কাণ্ড

মোরগের ডাক নিয়ে হুলুস্থুল কাণ্ড

রাতে মোরগের ডাক উৎপাত না কি ঐতিহ্য? এই প্রশ্নে উদ্বেল স্নেটিশাম গ্রাম। বন্য মোরগের ডাকে সেখানকার বাসিন্দাদের একাংশ রাতে ঘুমাতে পারছেন না। বাধ্য হয়ে তাদের ইয়ারপ্লাগ পরতে হচ্ছে। অন্যরা বলছেন, এটা তো গ্রামের ঐতিহ্য; এতে অসুবিধার কী আছে! ঘটনাটি গড়িয়েছে কাউন্সিল পর্যন্ত। মঙ্গলবার উভয়পক্ষের বক্তব্য শুনেছে তারা। সমাধানে কর্তৃপক্ষ এখন বিশেষজ্ঞের মতামত নিচ্ছে।

চলতি সপ্তাহে এই হুলুস্থুল কাণ্ডটি ঘটেছে পূর্ব ইংল্যান্ডের নরফোল্কের স্নেটিশামের কমন রোড এলাকায়। স্থানীয়দের একাংশের দাবি, রাতে শতাধিক বন্য মোরগের পাল এসে তাদের বাগানে গর্ত করছে এবং বিকট শব্দে ডাকছে। এরপর স্নেটিশাম পরিষদ কাউন্সিল প্রাণীগুলো বিতাড়নের পরিকল্পনা করছে দাবি করে তা রুখতে পিটিশন করেছেন অন্যরা। পরে উভয়পক্ষের মন্তব্য শুনেছে কর্তৃপক্ষ।

কাউন্সিল জানিয়েছে, বিশেষজ্ঞদের মতামত চেয়েছি। বিশেষ করে বন্যপ্রাণী উদ্ধার ও দাতব্য সংস্থার, যাদের বিশেষজ্ঞরা মোরগগুলোর মঙ্গল, চাহিদা, স্বাস্থ্যসহ পারিপার্শ্বিকতা বিবেচনা করে পরামর্শ দেবেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মোরগ থাকার পক্ষের বাসিন্দা রেবেকা চিলভার্স বলেন, দশকের পর দশক ধরে এখানে বন্য মোরগ আছে। সেগুলো গ্রামের ঐতিহ্য। সূত্র: ইউপিআই

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১০

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১১

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১২

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৪

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৫

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৬

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৭

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৯

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

২০
X