কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১২:২২ পিএম
প্রিন্ট সংস্করণ

পুরান ঢাকায় প্রেমিকের হাতে প্রেমিকা খুন

পুরান ঢাকায় প্রেমিকের হাতে প্রেমিকা খুন

প্রায় তিন বছর ধরে আফছানা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সৈকত সরকারের। সম্পর্কের শুরুর সময়টা ভালো কাটলেও তাদের সম্পর্ক মেনে নেয়নি দুই পরিবার। তবে সৈকতকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন আফছানা। সেই চাপে দিশেহারা হয়ে শেষ পর্যন্ত নিজ হাতে প্রেমিকাকে খুন করেন তিনি। গতকাল শনিবার দুপুরে পুরান ঢাকার সূত্রাপুরের সিংটোলায় নিজ বাসায় এ হত্যাকাণ্ড ঘটান সৈকত। নিহত আফছানা শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিলেন। আর সৈকত উদয়ন কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র। হত্যার পর পুলিশ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তিনি। সূত্রাপুর থানার ওসি মো. মইনুল ইসলাম বলেন, আফছানা প্রায়ই সৈকতের বাসায় যেতেন। গতকাল সকালেও তিনি ওই বাসায় যান। তখন সৈকতের মা কর্মস্থলে ছিলেন। সেখানে বিয়ে নিয়ে দুজনের ঝগড়া হলে এক পর্যায়ে আফছানার গলা চেপে ধরেন সৈকত। এতেই মৃত্যু হয় আফছানার। ওই থানার পরিদর্শক (অপারেশন্স)

অহিদুল হক মামুন বলেন, জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছেন সৈকত। বলেছেন, বিয়ের জন্য আফছানা তাকে চাপ দিচ্ছিল। কিন্তু দুই পরিবার তা মেনে নিচ্ছিল না। এর পরও তাকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি আফছানার গলা টিপে ধরেছিলেন। এ কর্মকর্তা বলেন, সৈকতের বক্তব্য যাচাই করা হচ্ছে। ওই তরুণ-তরুণী দুজন দুই ধর্মের। এতে পরিবার সম্পর্কটা মেনে নিচ্ছিল না। তা ছাড়া তাদের বয়সও তুলনামূলক কম। ওই বাসা থেকে আফছানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X