ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ এএম
প্রিন্ট সংস্করণ
কোলন ক্যান্সার

কারণ, লক্ষণ ও পরীক্ষা

কারণ, লক্ষণ ও পরীক্ষা

বয়স ৫০ পেরোলেই ঝুঁকি বাড়ে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার। এটি পরিপাকতন্ত্রের বৃহদান্ত্রের এক ধরনের টিউমার। রেকটাম আক্রান্ত হলে সেটাকে রেকটাল ক্যান্সার বলে। অধিকাংশ ক্ষেত্রে এটি প্রথমে নিরাপদ টিউমার যেমন পলিপ দিয়ে শুরু হয়। তারপর ধীরে ধীরে এডেনোমায় রূপান্তরিত হয়। এ এডেনোমাই পরে ক্যান্সারে রূপ নেয়।

প্রাথমিক অবস্থায় অধিকাংশ কোলন ক্যান্সারের কোনো উপসর্গ থাকে না। তাই অনেক রোগী সময়মতো ডাক্তারের পরামর্শও নিতে আসে না। সাধারণত পশ্চিমা বিশ্বে এ রোগে আক্রান্ত হওয়ার হার বেশি হলেও এখন আমাদের দেশেও এর প্রকোপ বাড়ছে।

কখন হয়

বৃহদান্ত্রে যখন কোষ বিভাজনের নির্দিষ্ট ধারা ভেঙে যায় এবং কোষগুলো অস্বাভাবিক হারে বাড়তে থাকে তখন কোলন ক্যান্সার দেখা দেয়। বেশিরভাগ কোলন ক্যান্সারই বিভিন্ন ধরনের পলিপের অস্বাভাবিক বৃদ্ধির ফল। প্রথমে বৃহদান্ত্রে ক্ষুদ্রাকার কোষীয় পিণ্ডে পলিপ তৈরি হয়। ধীরে ধীরে পলিপ থেকে ক্যান্সার হয় এবং তা দেহের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে সুস্থ টিস্যুকেও আক্রমণ করে।

কোলন ক্যান্সারের কারণ

পরিবেশ ও জিনগত কারণে বৃহদন্ত্র ও মলাশয়ে ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায়। খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতিরিক্ত গরু বা ছাগলের মাংস খাওয়া, আঁশজাতীয় খাবার কম খাওয়া এবং ধূমপান-মদ্যপান এর আশঙ্কা বাড়ায়। অতিরিক্ত ওজন হলেও এ রোগ হতে পারে।

বৃহদন্ত্র ও মলাশয় ক্যান্সার হওয়ার পারিবারিক ইতিহাস থাকলেও রোগটি হতে পারে। বিশেষ করে মা, বাবা, ভাই কিংবা বোনের এ ক্যান্সার হওয়ার ইতিহাস থাকলে ঝুঁকি দ্বিগুণ বাড়ে। এ ছাড়া অন্ত্রের প্রদাহজনিত রোগীরাও আক্রান্ত হতে পারেন।

লক্ষণ

তীব্র পেটব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, খাবার উগড়ে আসা, মলের সঙ্গে রক্ত, ওজন কমতে থাকা, রক্তশূন্যতা ও জন্ডিস হওয়া।

এ ক্ষেত্রে রোগীর মলত্যাগের অভ্যাস বদলে যাবে। এ রোগ হলে কনসটিপেশন বাড়বে। অল্প অল্প করে হবে।

কখনো মিউকাস ডায়রিয়াও দেখা যায়। বিশেষ করে সকালের দিকে। পেটে ব্যথা, বমি ইত্যাদিও থাকতে পারে। পেটে চাকা বা টিউমারের উপস্থিতি ধরা পড়তে পারে। দুর্বলতা, রক্তশূন্যতা ও খাবারের অরুচি হতে পারে। এ রোগ অন্য জায়গায়ও ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত হতে পারে লিভার ও ফুসফুস।

রোগ নির্ণয়

স্ক্রিনিং টেস্টের মাধ্যমে প্রাথমিক অবস্থায় কোলন ক্যান্সার নির্ণয় করা সম্ভব। কোলনস্কোপি বা টিস্যুর বায়োপসি করেও এ রোগ সহজে শনাক্ত করা যায়।

রক্ত পরীক্ষায় কোলন ক্যান্সার ধরা না পড়লেও এ পরীক্ষার মাধ্যমে এ রোগীর অন্যসব তথ্য জানা যায়। যেমন রোগীর কিডনি বা লিভার ঠিকমতো কাজ করছে কি না, লোহিত রক্তকণিকা কমে আসছে কি না। রেড ব্লাড সেল কমে আসার মানে হলো কোলন ক্যান্সারের কারণে রোগীর ইন্টারনাল ব্লিডিং হচ্ছে।

কোলন ক্যান্সার কখনো কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন নামে একটি প্রোটিন তৈরি করে, যাকে সিইএও বলা হয়। রক্ত পরীক্ষায় সিইএর মাত্রা ট্র্যাক করা যায়। এতে বোঝা যায় যে চিকিৎসায় কাজ হচ্ছে কি না। আবার চিকিৎসার পর সিইএ রক্ত ​​পরীক্ষা করেই বোঝা যায় ক্যান্সার আবার ফিরে এলো কি না।

এরপর ক্যান্সারের ধাপ নির্ণয় করা হয়। ধাপ-০ হলো প্রাথমিক পর্যায়। ধাপ-৪-এর মানে হলো ক্যান্সার অন্য অঙ্গকেও (বিশেষ করে লিভার) আক্রান্ত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X