কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৯:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

চুলে সপ্তাহে কত দিন তেল দেব?

চুলে সপ্তাহে কত দিন তেল দেব?

ঝলমলে চুল কার না চাই? তাই একটু চুল পড়লে কিংবা রুক্ষ, শুষ্ক হলে যেন ঘুম নষ্ট হয়ে যায় অনেকের। কিন্তু ব্যস্ততা ভরা জীবনে চুলের খেয়াল আসলে কয়জন রাখতে পারে। সঙ্গে ধুলাবালু, অস্বাস্থ্যকর খ্যাদাভ্যাস সব মিলিয়ে চুল ধীরে ধীরে প্রাণ হারাতে থাকে। এ ছাড়া বর্ষা মৌসুমে এমনিতে অধিকাংশেরই চুল পড়ে। সেই সমস্যা নিরাময়ে তেল মাখার ওপর অনেকেই গুরুত্ব দেন। কিন্তু সপ্তাহে কতবার চুলে তেল দেওয়া প্রয়োজন, তা জানা নেই অনেকেরই। চলুন তাহলে দেরি না করে জেনে নিই—

চিকিৎসকদের মতে, চুল পড়া বন্ধ করাই হোক বা মাথার ত্বকের খেয়াল রাখা, এজন্য রক্ত সঞ্চালন ভালো হওয়া প্রয়োজন। সেই কাজে সাহায্য করে তেল। তবে চুল পড়া বন্ধ করতে হলে তেল মাখতে হবে চুল ও মাথার ত্বকের ধরন অনুযায়ী।

চুল খুব রুক্ষ-শুষ্ক হলে সপ্তাহে দুই-তিন দিন তেল মাখা যেতে পারে। কিন্তু যদি চুল বা মাথার ত্বক খুব তৈলাক্ত হয়, সে ক্ষেত্রে সপ্তাহে একবার তেল মাখাই ভালো। তবে শ্যাম্পু করার পরদিনই মাথার ত্বক তেলতেলে হয়ে যায় অনেকের। সে ক্ষেত্রে শ্যাম্পু ও তেলের ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।

যাদের চুল খুব তেলতেলে বা রুক্ষ নয়, মাথার ত্বক কিংবা চুল নিয়ে কোনো সমস্যা নেই; তারা মাসে এক-দুবার তেল মাখতে পারেন। আবার সপ্তাহে তিন দিন মাখলেও কোনো সমস্যা নেই।

মাথার ত্বক বা চুলের সমস্যা বুঝে তেল মাখুন। যেমন—শুধু চুল পড়ার সমস্যা থাকলে সপ্তাহে দুই থেকে তিন দিন তেল মাখুন। চুলের গোড়া মজবুত করতে কাঠবাদাম, ক্যাস্টর বা নারিকেল তেল হালকা গরম করে মাখুন। মাথায় খুশকির সমস্যা থাকলে নিম তেল মাখতে পারেন। টি ট্রি অয়েল মাখলেও খুশকির সমস্যা কমে। এই তেল সপ্তাহে এক বা দুবার মাখলেই ফল পাবেন। নিয়মিত তেল ব্যবহারে যেসব উপকারিতা পাবেন—

তেল মালিশে স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় থাকে।

চুল পড়া কমে। এক্সফোলিয়েশন হয়।

তেলে উপস্থিত ফ্যাটি অ্যাসিড চুলের উপকার করে। চুলের উজ্জ্বলতা বাড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X