আবু ইউসুফ মিন্টু, পরশুরাম (ফেনী)
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০২:৪০ পিএম
প্রিন্ট সংস্করণ

‘স্ত্রী-সন্তান নিয়ে অন্যের বারান্দায় থাকছি’

ঘর হারিয়ে নিঃস্ব মাসুম চৌধুরী। ছবি : কালবেলা
ঘর হারিয়ে নিঃস্ব মাসুম চৌধুরী। ছবি : কালবেলা

সন্ধ্যার পর বাজার থেকে ঘরে ফিরে এক মাস বয়সী শিশুকন্যা রুকাইয়াকে কোলে নিয়ে খেলা করছিলেন বাবা মাসুম চৌধুরী। রুকাইয়ার মা রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিলেন। হঠাৎ ঘরের পেছন দিয়ে ভয়ংকর শোঁ শোঁ শব্দ শুনতে পেয়ে চিৎকার শুরু করেন তাহমিনা।

কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে কোমরসমান পানি ঢুকে যায় ঘরে। তাহমিনা ও তার শাশুড়ি পারুল আক্তার স্রোতে প্রায় ভেসে যাচ্ছিলেন। শক্ত হাতে তাদের ধরে ভেসে যাওয়া থেকে রক্ষা করেন বসতভিটা ও কৃষিজমি হারিয়ে সর্বস্বান্ত হয়ে যাওয়া মাসুম।

এমন নির্মম গল্পটি ফেনীর পরশুরাম উপজেলার পশ্চিম অলকা গ্রামের মাসুম চৌধুরীর। গত ৮ জুলাই রাতে ভয়াবহ বন্যায় মুহুরী নদীর ভাঙনে ঘর-বসতভিটাসহ সবকিছু বিলীন হয়ে যায়।

মাসুম চৌধুরী ফেনী ফালাইয়া মাদ্রাসা থেকে কামিল (মাস্টার্স) ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষায় রয়েছেন। তার ছোট ভাই পরশুরাম সরকারি ডিগ্রি কলেজে স্নাতকে অধ্যয়নরত। মাসুম পড়ালেখার পাশাপাশি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার একটি মসজিদে ইমামতি করেন। সামান্য আয় দিয়েই চলে তার সংসার এবং নিজের ও ভাইয়ের পড়ালেখা।

থাকার ঘরটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় মায়ের লালন-পালন করা একটি গরু বিক্রি এবং স্থানীয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়ে জুনের শেষের দিকে টিনশেডের একটি ঘর নির্মাণ করেছিলেন মাসুম। এক মাস যেতে না যেতেই নদীভাঙনে সেই ঘরটি চিরতরে হারিয়ে যায়।

মাসুম চৌধুরী বলেন, ‘বন্যা শেষ হয়েছে এক মাস হয়ে গেছে। এখনো স্ত্রী-সন্তান-মাকে নিয়ে পাশের বাড়ির বারান্দায় দিন কাটাচ্ছি। নতুন ঘর বাঁধার মতো সামর্থ্য নেই। আগের কিস্তির টাকাও পরিশোধ করতে পারিনি। ভবিষ্যৎ অনিশ্চয়তায় দিন কাটছে।’

মাসুম আরও বলেন, ‘শুধু বসতঘর নয়, আমাদের দুই ভাইয়ের আবাদি ৫০ শতাংশ কৃষিজমিও ভাঙনে বিলীন হয়ে গেছে। বেঁচে থাকার শেষ আশ্রয়স্থলটুকু নিয়ে গেছে সর্বনাশা বন্যার পানি। মানুষের সাহায্য-সহযোগিতা ছাড়া নতুন করে বেঁচে থাকার আর কোনো সুযোগ নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X