রাজু আহমেদ
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৩:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

‘কোকিলের ডাক মানে প্রেম নিবেদন’

‘কোকিলের ডাক মানে প্রেম নিবেদন’

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ‘তুফান’ সিনেমা। আর এই সিনেমার ‘দুষ্টু কোকিল’ শিরোনামে গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গানটির কারিগর কলকাতার আকাশ সেন। এর সুর, কথা ও সংগীত করেছেন তিনি। গানটিতে কনার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আকাশ নিজেও।

গানের পেছনের গল্প জানতে চাইলে কালবেলাকে আকাশ বলেন, কোকিলের ডাক সব থেকে পাওয়ারফুল, সে আমার জন্য সব থেকে পারফেক্ট । স্বয়ম্ভর বানানোর মতো আরকি। মানে আগের দিনে যেরকম হতো। কোকিলের ডাক মানে প্রেম নিবেদন। বস প্লিজ লাভ মি। কোকিলের ওই প্রেম নিবেদনের চক্করে মাঝে মাঝে আমাদের ঘুমের বারোটা বেজে যায়। তিনি বলছিলেন, আমার বাড়ির পাশেই দুটি আমগাছ আছে। ওই গাছে কোকিলের বাসা রয়েছে। সিজন এলে ওরা যখন ডাক শুরু করে, তখন রাত থেকে ভোর পর্যন্ত চলে। মাঝেমধ্যে ঘুম ভেঙে যায়। তখনই কথা প্রসঙ্গে এসেছে, কোকিলগুলো নেহাত দুষ্টু হয়েছে। সেখান থেকেই দুষ্টু কোকিলের এই কনসেপ্ট।

কতজনের মনে বসবাস করছেন আকাশ? জবাবে এই শিল্পী বলেন, আমি কতজনের মনে বসবাস করছি তা জানি না, তবে আমার গানটা অনেকের মনে বসবাস করছে। আমার একলা ঘরে বসে বানানো দুষ্টু কোকিল লক্ষ-কোটি শ্রোতার ঘরে চলে গেছে। তাদের ঘরে ঘরে পৌঁছে গেছে, তারা এনজয় করছে, পজিটিভ বার্তাবরণ শুরু হয়েছে, ফিল্মে বা তাদের মনে সেটাই আমার ভালোবাসা বা কোকিলদের দোয়া।

তুফানে কীভাবে এলো ‘দুষ্টু কোকিল’? আকাশ বলেন, ভারতের এক সিনেমা নির্মাতা এই গানটার জন্য পাগল ছিলেন। এই গানটা তুফানে যাওয়ার মাঝেও একদিন আমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেছিলেন। গানটা নেওয়ার কথা বলেছিলেন। তবে তখন এই সিনেমায় গানটা লক হয়ে যাওয়ার কারণে তাকে না করে দিই। নির্মাতা যে সিনেমার জন্য গানটি নিতে চেয়েছিলেন, সেই ছবির প্রযোজকও আমাকে কল দিয়ে প্রশংসা করেছিলেন যখন গানটি মুক্তি পেল।

শুটিং সেটের অভিজ্ঞতা নিয়ে জনপ্রিয় এই শিল্পী ও সংগীত পরিচালক বলেন, আমি যখন দুষ্টু কোকিলের সেটে যাই, তখন দেখি অন্য এক ছেলে সকাল ৭টা থেকে মেকআপ নিয়ে বসে ছিল। আমি তো জানতামই না কী হতে যাচ্ছে, নির্মাতা রাফী (রায়হান রাফী) শুধু আমাকে ফ্লোরে ডাকলেন। রাফী ও আমি বসে মনিটরে শুটিং দেখছি, ওই সময়ে এই অভিনেতা আসে। তখন রাফীর ছেলেটিকে পছন্দ হয়নি। এরপর একটি ছেলে আসে। মেকআপ নিয়ে রেডি হয়। অল্প সময়ের মধ্যেই শুটিং শেষ হয়। পরে মানব (অভিনেতা মানব সচদেব) আমাকে কল করে অনেক ধন্যবাদ জানায়। তখন আমি তাকে বলি, বাংলাদেশের মানুষ অনেক ভালোবাসতে জানে। তুমি সেই ভালোবাসা নিয়েই অনেক ওপরে উঠবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১,৮০০ শ্রমিক

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

১০

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১১

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

১২

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

১৩

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

১৪

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

১৫

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

১৬

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

১৭

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

১৮

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১৯

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

২০
X