তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০২:৩৪ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৯:০১ এএম
প্রিন্ট সংস্করণ

ফেরার ইচ্ছা আইরিন তানির

ফেরার ইচ্ছা আইরিন তানির

আইরিন তানি। বাংলাদেশের নাটক এবং সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী। সবশেষ তাকে দেশের বেসরকারি একটি চ্যানেলের ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। এরপর অভিনয় থেকে আইরিন তানিকে একটু দূরেই চলে যান। কারণ ২০২২ সালের ১১ ডিসেম্বর মা হয়েছেন তিনি। তার পুত্রের নাম শেহরাজ হক চৌধুরী। শেহরাজের বয়স এখন বিশ মাস। আর ঠিক চার মাস পর শেহরাজ দুই বছর পূরণ করবে। আর এর পরই আইরিন তানি কাজে নিয়মিত হবেন বলে জানান। আইরিন তানি বলেন, ‘জীবনের প্রয়োজনে আসলে অভিনয়ের দুনিয়া থেকে দূরে আছি। তবে এটা সত্যি যে অভিনয়ের দিনগুলো খুব মিস করি। ক্যামেরার সামনে যেতে ইচ্ছা করে। কিন্তু আমার সোনামনি শেহরাজ এত ছোট যে, তাকে রেখে আসলে শুটিংয়ে যাওয়া সম্ভব নয়। অনেকেই বাচ্চা আরও ছোট থাকতে সব ম্যানেজ করে কাজ করেন। তাদের আমি সত্যিই সাধুবাদ জানাই। কিন্তু আমার স্বামী সাইফুল হক চৌধুরীর কথা একটাই, আগে সন্তান, সংসার। তারপর অন্যকিছু। সাইফুলের কথাকে সম্মতি আর শ্রদ্ধা জানিয়েই আমি সংসার, সন্তান সামলাতেই ব্যস্ত। এর মধ্যে কয়েকজন বিজ্ঞাপন নির্মাতার সঙ্গে কথা হয়েছে। আশা করছি, বিজ্ঞাপনের মধ্যদিয়েই কাজে ফিরব ইনশাআল্লাহ।’ আইরিন তানি অভিনীত প্রথম সিনেমা বাদল খন্দকার পরিচালিত‘বিদ্রোহী পদ্মা’ ২০০৬ সালে মুক্তি পায়। এতে তিনি রিয়াজ ও পপির সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। তার সহশিল্পী ছিলেন শামস সুমন। এরপরও তিনি গোলাম মোস্তফা শিমুলের পরিচালনায় ‘লবণ’ এবং কলকাতার শঙ্খ ঘোষের ‘মায়া’ সিনেমায় অভিনয় করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X