তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০২:২৯ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১২:৩২ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রযোজনা দিয়ে ফিরছেন সেলেনা

প্রযোজনা দিয়ে ফিরছেন সেলেনা

মার্কিন গায়িকা, অভিনেত্রী ও মডেল সেলেনা গোমেজ। এবার পরিচয়ের সঙ্গে আরও একটি পালক যুক্ত হয়েছে। জনপ্রিয় একটি সিরিজের স্পিন অফ তৈরি হচ্ছে, যেখানে প্রযোজক হিসেবে থাকছেন তিনি। টিনএজ বয়সে ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’ নামে একটি সিচুয়েশন কমেডি সিরিজে অভিনয় করেছিলেন সেলেনা গোমেজ। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ডিজনিতে প্রচারিত এ সিরিজের মূল চরিত্র ‘অ্যালেক্স রুশো’য় তাকে দেখা গিয়েছিল। সিরিজটির চারটি মৌসুম

প্রচারিত হয়েছে।

এক যুগ পর আবারও সিরিজটির স্পিন অফ আসছে। শিরোনাম ‘উইজার্ডস বিয়ন্ড ওয়েভারলি প্লেস’। এবারও এতে হাজির থাকছেন সেলেনা। তবে এবার অভিনেত্রী নয়, প্রযোজক হিসেবে। মার্কিন গণমাধ্যম পিপলস্কে দেওয়া এক সাক্ষাৎকারে সেলেনা বলেন, ‘মনে হচ্ছে, আমি নিজ ঘরেই ফিরেছি। আমি খুবই আনন্দিত। এ সময়ের শিশুদের জন্য নিজের কৈশোরের নস্টালজিয়াকে ফিরিয়ে আনতে যাচ্ছি। এটা অনেক ভালোলাগার।’ স্পিন অফ সিরিজটির মুক্তির দিন এখনো চূড়ান্ত হয়নি। এদিকে কাজের ক্ষেত্রে সেলেনাকে ২৭ আগস্ট তার অভিনীত আলোচিত সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’র চতুর্থ মৌসুমের প্রথম পর্বে দেখা যাবে। এ সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ২

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১০

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১১

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১২

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৩

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৪

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৫

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৬

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১৭

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১৮

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১৯

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

২০
X