তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:০১ পিএম
প্রিন্ট সংস্করণ

নোমানের ‘মাইটি এইটি’

নোমানের ‘মাইটি এইটি’

গোরিলা গোল্ড ফিল্মস ও ট্রিপল নাইন গ্লোবালের যৌথ অংশীদারত্বে নির্মিত হয়েছে ডকুমেন্টারি ‘মাইটি এইটি’। ৪৩ মিনিট ব্যাপ্তিকালের ডকুমেন্টারিটি নির্মিত করেছেন নির্মাতা নোমান রবিন। এটি বব হপকিন্সকে ঘিরে গড়ে উঠেছে। বব টেক্সাস ডালাসভিত্তিক সেলিব্রিটি ফান্ডরাইজার, দানশীল, প্রফেসর, এবং প্রখ্যাত ম্যাগাজিন ফিনেলথ্রফি ওয়ার্ল্ড এবং ফিনেলথ্রফি টেক্সাসের সম্পাদক। ডকুমেন্টারিটির সহ-প্রযোজক লিনিয়া আহমেদ কিকি, নির্বাহী প্রযোজক বব হুইসন্যান্ট। এর গল্পে দেখানো হয়েছে বব হপকিন্সের অসাধারণ জীবন। যিনি আশি বছর বয়সে এখনো ঘোড়া দৌড়ান, টেনিস খেলেন, সাপ্তাহিক পাঁচটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, নিয়মিত বই প্রকাশ করেন এবং বিশ্বব্যাপী ফিনেলথ্রফি ইনস্টিটিউট স্থাপনের স্বপ্ন পূরণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন দান মানুষকে সমৃদ্ধ করে। চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন ক্রিস্টোফার ক্লিনটন কুবির, সংগীত আয়োজন করেছেন প্রত্যয় খান। প্রযোজক নায়লা বারি বলেন, ‘ববের দানশীলতার সংজ্ঞা একেবারে নতুন, আধুনিক, যা বিশ্বব্যাপী তরুণ প্রজন্মকে দাতা হতে উদ্বুদ্ধ করবে।’ পরিচালক ও প্রযোজক নোমান রবিন বলেন, ‘আমরা প্রায় তিন বছর ধরে ববের কর্মকাণ্ড অনুসরণ করছি। তার জীবন মনোমুগ্ধকর এবং অনুপ্রেরণায় পূর্ণ। তিনি একটি অভাবনীয় ব্যক্তিত্বের অধিকারী, তার ওপর নির্মিত ডকুমেন্টারি লাখো তরুণদের ইতিবাচক হতে সাহায্য করবে।’ আগামী ১১ অক্টোবর ডকুমেন্টারিটি ১৪তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ম্যানহাটনের উদ্বোধন রাতে লুক সিনেমায় প্রদর্শিত হবে। ওই অনুষ্ঠানে বব হপকিন্সকে অসাধারণ অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে। ডকুমেন্টারিটি বিশ্বব্যাপী বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল, শিক্ষাপ্রতিষ্ঠান, ফিল্ম ক্লাব এবং নন-প্রফিট অর্গানাইজেশনে প্রদর্শন করার চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১০

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১১

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১২

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৩

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৪

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৫

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৬

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৭

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৮

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৯

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

২০
X