তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ পিএম
প্রিন্ট সংস্করণ

সিনেমাতেও অনবদ্য মা তিনি

সিনেমাতেও অনবদ্য মা তিনি

মিলি বাশার। নাটকের পরিচিত মুখ তিনি। বর্তমানে সিনেমাতেই ব্যস্ত হয়ে উঠছেন গুণী এ অভিনেত্রী। দেশের অন্যতম নাট্য সংগঠন ‘ঢাকা থিয়েটার’র সদস্য মিলি বাশার। ১৯৭৭ সালে তিনি এই দলের সঙ্গে যুক্ত হন। আজ অবধি এই দলের সঙ্গে সম্পৃক্ত আছেন। তবে মঞ্চের চেয়ে এখন নাটকে এবং সিনেমায় দারুণ ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘদিন স্বামী মাসুম বাশারের সঙ্গে দেশের বাইরে থাকার পর ২০১৫ সাল থেকে মূলত টেলিভিশন নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে ওঠেন মিলি বাশার। শুরুতেই তিনি অপূর্বর সঙ্গে নিয়াজ কামরান আবিরের পরিচালনায় একটি নাটকে অভিনয় করেন। এরপর থেকে নাটকে অভিনয়ে তার ব্যস্ততা বাড়তেই থাকে। এরই মধ্যে তিনি রুবেল হাসানের পরিচালনায় একটি নাটকের কাজ শেষ করেছেন।

নাটকের পাশাপাশি সিনেমায় অভিনয় করেও তিনি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। মিলি বাশার অভিনীত যেসব সিনেমা দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে সেগুলো হলো—‘যদি একদিন’, ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘পরাণ’, ‘তালাশ’, ‘রূপসা নদীর বাঁকে’, ‘কালবেলা’, ‘শ্রাবণ জোছনায়’, ‘যাও পাখি বল তারে’ ইত্যাদি। রায়হান রাফী পরিচালিত ‘নূর’ সিনেমাটিও রয়েছে মুক্তির অপেক্ষায়।

মুক্তিপ্রাপ্ত বেশিরভাগ সিনেমাতেই তিনি একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। মিলি বাশার বলেন, ‘সত্যি বলতে কি, সিনেমায় কাজ করার বিষয়টা একটু অন্যরকম। বিশাল ক্যানভাসের ব্যাপার, যখন শুটিং হয় তখন লোকেশনে বিচিত্রতা আসে। যে কারণে সিনেমায় অভিনয় করার ব্যাপারটা একটু বেশিই ভালোলাগা কাজ করে। আর নাটকে অভিনয় করার বিষয়টা তো আমার কাছে আমার ঘর-সংসারের মতো। এখানে সবাই আমার আপনজন, প্রিয়জন। যাদের সঙ্গে দেখা না হলে ভালো লাগে না। সিনেমায় অভিনয় করেও আমি দর্শকের যে ভালোবাসা পেয়েছি, তাতে সত্যিই মুগ্ধ আমি। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সেসব পরিচালকের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা, যারা আমাকে নিয়ে নাটক সিনেমায় কাজ করেছেন।’

ঢাকা থিয়েটারের হয়ে মিলি মঞ্চনাটকে অভিনয় করেছেন সেলিম আল দীনের রচনায় ও নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় ‘শকুন্তলা’, ‘মুনতাসির ফ্যান্টাসি’ এবং প্রফেসর আবদুস সেলিম অনূদিত ও হুমায়ূন কবির হিমুর নির্দেশনায় ‘আউয়ার কান্ট্রিস গুড’ নাটকে। ১৯৮২ সালের ৩০ জুলাই মাসুম বাশার ও মিলি বাশার বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে তারা একই সময়ে দেশের বাইরে চলে গেলেও ২০১২ সালে আবারও একসঙ্গেই দেশে ফিরে আসেন। সে সময় বরেণ্য অভিনেতা, নির্মাতা আফজাল হোসেনের পরামর্শে এবং সহযোগিতায় মাসুম ও মিলি দুজন আবারও অভিনয় দুনিয়ায় নিজেদের একটু একটু করে ব্যস্ত করে তুলতে শুরু করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

পবিত্র আশুরা আজ

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১০

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১১

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

১৫

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

১৬

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

১৭

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

১৮

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

১৯

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

২০
X