তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৩ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ পিএম
প্রিন্ট সংস্করণ

শ্রদ্ধার বাজিমাত

শ্রদ্ধার বাজিমাত

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আগস্টের ১৫ তারিখ মুক্তি পায় তার নতুন সিনেমা ‘স্ত্রী ২’। প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপট দেখাতে থাকে এটি। আয়ের দিক থেকে ভাঙতে থাকে একের পর এক রেকর্ড। এবার মুক্তির ৩৫ দিনের মাথায় সিনেমাটি বলিউড তারকা আমির খানের বহুল জনপ্রিয় ‘পিকে’ সিনেমাকে আয়ের দিক থেকে পেছনে ফেলে দিয়েছে।

বলিউডভিত্তিক গণমাধ্যম বলি মুভি রিভিউজের তথ্যমতে, মুক্তির ৩৫ দিনের মাথায় সিনেমাটি গোটা বিশ্ব থেকে আয় করেছে ৭৭৮ কোটি রুপি, যা শ্রদ্ধার ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমা। এ ছাড়া পেছনে ফেলা আমির খানের পিকে সিনেমার আয় ৭৪৩

কোটি রুপি।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী’ সিনেমাটি। এই হরর-কমেডি সিনেমাটি তখন দারুণ ব্যবসা করেছিল। তখন থেকেই এর দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা। তাই ‘স্ত্রী ২’ যে ভালোই আয় করবে, সে বিষয়ে কিছুটা নিশ্চিত ছিলেন নির্মাতা।

এর আগে শ্রদ্ধার ‘স্ত্রী ২’ অগ্রিম বুকিংয়ে সালমান খানের ‘টাইগার ৩’ ও রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’কেও পেছনে ফেলে দেয়।

এ সিনেমায় শ্রদ্ধার বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। দুজনের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘স্ত্রী ২’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১০

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১১

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১২

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৩

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৪

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৫

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৬

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৭

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৮

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৯

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

২০
X