তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০২:১০ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১২:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

মার্ফির আরও একটি মাস্টারপিস

আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফি। ছবি: সংগৃহীত
আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফি। ছবি: সংগৃহীত

আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফি। অভিনয়ে তিনি যেন এক উজ্জ্বল নক্ষত্র। যে পৃথিবীতে এসেছেন অভিনয়ে শুধু সফলতার আলো ছড়াতে। এরই ধারাবাহিকতায় কাজ করেছেন একেকটি মাস্টারপিস চরিত্রে। যার মধ্যে রয়েছে গ্যাং লিডার ‘টমি শেলবি’, ‘রবার্ট ফিশার’, ‘রবার্ট ক্যাপা’ ও বিজ্ঞানী জে রবার্ট ওপেহাইমারের মতো চরিত্র। এবার আরও একটি মাস্টারপিস চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমার নাম ‘স্মল থিংস লাইক দিজ’। এটি পরিচালনা করেছেন টিম মিলেন্টস।

এ সিনেমায় মার্ফি আশির দশকে আয়ারল্যান্ডের ছোট্ট একটি শহরের একজন ছোটখাটো কয়লা ব্যবসায়ী বিল ফারলংয়ের ভূমিকায় অভিনয় করেছেন। যে একেবারে স্বল্পভাষী একজন মানুষ। সিনেমার গল্পে উঠে এসেছে আয়ারল্যান্ডের ক্যাথলিক গির্জা পরিচালিত এক আশ্রয়কেন্দ্রের তরুণীদের দুর্দশার কাহিনি।

বিল ফারলংয়ের ভূমিকায় অভিনয় করে মার্ফি ইতোমধ্যে প্রশংসিত হয়েছেন। কারণ, যুক্তরাষ্ট্রে ‘স্মল থিংস লাইক দিজ’ মুক্তি পাওয়ার আগে ১ নভেম্বর আয়ারল্যান্ড-যুক্তরাজ্যে মুক্তি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে এটি মুক্তি পাবে ১৫ নভেম্বর। এর আগে এ বছর বার্লিন চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রশংসিত হয়। সেখানে মার্ফির অভিনয়ের প্রশংসা করেন অনেক সমালোচকও।

কিলিয়ান মার্ফি ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন, আইলিন ওয়ালশ, মিশেল ফেয়ারলি, ক্লেয়ার ডান, হেলেন বেহান ও এমিলি ওয়াটসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১০

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১১

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১২

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৩

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৪

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৫

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৭

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৮

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৯

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

২০
X