কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৯:৫৭ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে গাজার ৫২ শিক্ষার্থী

ইসরায়েলি হামলা থেকে বাঁচতে পলায়নরত গাজাবাসী। পুরোনো ছবি
ইসরায়েলি হামলা থেকে বাঁচতে পলায়নরত গাজাবাসী। পুরোনো ছবি

অর্ধশতাধিক ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য অবরুদ্ধ গাজা থেকে আয়ারল্যান্ডে যাচ্ছেন। আইরিশ পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্ভিক্ষকবলিত গাজা থেকে উচ্চশিক্ষার জন্য বহির্বিশ্বে ভ্রমণের ঘটনা ফিলিস্তিনিদের জন্য বড় সফলতা হিসেবে দেখা হচ্ছে।

আইরিশ পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত বৃত্তির আওতায় তারা আয়ারল্যান্ডে পড়াশোনা করবেন। এ সুযোগ গ্রহণের জন্য গাজার ৫২ জন শিক্ষার্থী এই সপ্তাহে আয়ারল্যান্ডে পৌঁছাবেন। আমি এই ফিলিস্তিনি তরুণদের আয়ারল্যান্ডে আগমনকে স্বাগত জানাই এবং এখানে তাদের পড়াশোনার সাফল্য কামনা করি।

হ্যারিস এএফপি সংবাদ সংস্থাকে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, ২৬ জনের প্রথম দল বৃহস্পতিবার (২৮ আগস্ট) পৌঁছাবে, বাকি শিক্ষার্থীরা শুক্রবার থেকে রোববারের মধ্যে পৌঁছাবে।

আইরিশ সরকারের মতে, গাজায় সংকট শুরু হওয়ার পর থেকে আয়ারল্যান্ড ২০০ জনেরও বেশি লোককে গাজা ছেড়ে ইইউ সদস্য দেশে ভ্রমণে সহায়তা করেছে।

সরকারের বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু গাজা থেকে প্রস্থান ইসরায়েল এবং প্রতিবেশী উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার উপর নির্ভরশীল, তাই এই ধরনের সহায়তা প্রায়শই আইরিশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকে।

তবুও আইরিশরা গাজার বাসিন্দাদের সহায়তায় চেষ্টা অব্যাহত রাখছে জানিয়ে বলা হয়, ডাবলিন এই অঞ্চলে তার দূতাবাসগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করেছে। যাতে এই দলটি আয়ারল্যান্ডে ভ্রমণ নিশ্চিত করা যায়।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X