কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী পাচ্ছে আয়ারল্যান্ড

সাইমন হ্যারিস। ছবি : সংগৃহীত
সাইমন হ্যারিস। ছবি : সংগৃহীত

আয়ারল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হতে চলেছেন সাইমন হ্যারিস। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগে তাকে দেশের ক্ষমতাসীন দল ফাইন গেইল পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচন করা হয়েছে। খবর আলজাজিরার।

গত বুধবার (২০ মার্চ) অপ্রত্যাশিতভাবে দল ও সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী লিও ভারাদকার। তিনি পদত্যাগ করলে পদ দুটি ফাঁকা হয়ে যায়। তার স্থলে এখন দলের নেতা ‍হিসেবে স্থলাভিষিক্ত হলেন সাইমন। এরপর সরকারের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

রোববার (২৪ মার্চ) দলীয় প্রধানের দায়িত্ব পাওয়ার পর সাইমন বলেন, দলের নেতা নিযুক্ত হওয়া আমার জীবনের পরম সম্মানের বিষয়। কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বাসের প্রতিদান দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

দেশের নেতা নির্বাচিত হওয়ার আগমুহূর্তে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা করেছেন সাইমন।

ফাইন গেইলের ডেপুটি লিডার সাইমন কভেনি বলেছেন, আমি মনে করি দলীয় প্রধানের পদ নিশ্চিত করে তিনি সত্যিই ভালো কাজ করেছেন। সংসদ নির্বাচনে ক্ষমতাসীন জোটকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে তার হাতে এক বছরের বেশি সময় থাকবে না।

এর আগে সাইমন শিক্ষা, গবেষণা ও বিজ্ঞানবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে আয়ারল্যান্ডের করোনো মহামারির দায়িত্ব সামলে সবার কাছে সুপরিচিত হয়ে উঠেন তিনি।

সাইমনের আগে আয়ারল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সদ্য বিদায়ী লিও ভারাদকার। তিনি ৩৮ বছর বয়সে দেশটির মসনদে বসেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১০

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

১১

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

১২

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

১৪

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

১৫

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

১৬

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

১৭

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

১৮

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

১৯

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

২০
X