কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ১০:২৯ এএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইউরোপের তিন দেশ

ফিলিস্তিকে স্বীকৃতি দিতে প্রস্তুত বলে জানিয়েছে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। ছবি: সংগৃহীত
ফিলিস্তিকে স্বীকৃতি দিতে প্রস্তুত বলে জানিয়েছে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইউরোপের তিন দেশ। স্পেনের পর এবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে আয়ারল্যান্ড এবং নরওয়ে। এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়াও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সমর্থন আদায়ের জন্য সম্প্রতি কূটনৈতিক প্রচার শুরু করেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি এ সফরে আয়ারল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া ও বেলজিয়াম সফর করবেন বলে আশা করা হচ্ছে।

কূটনৈতিক এ সফরের অংশ হিসেবে শুক্রবার অসলোতে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনা করেন পেদ্রো সানচেজ।

বৈঠক শেষে সানচেজ জানিয়েছেন, ইইউর সদস্য দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত। এ বিষয়ে তাদের মধ্যে ‘স্পষ্ট ইঙ্গিত’ রয়েছে। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া উচিত ইউরোপের ‘ভূরাজনৈতিক স্বার্থ’ রক্ষার জন্যই। তবে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকৃতি না দিলে কাজটি খুব সহজে হবে না বলেও জানান তিনি।

স্প্যানিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর আইরিশ প্রধানমন্ত্রী বলেন, আয়ারল্যান্ড শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায়। তবে স্পেন এবং আরও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে পদক্ষেপ নেবে তারা।

অন্যদিকে নরওয়েও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর।

ইসরায়েলের যুদ্ধের কারণে অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্রমবর্ধমান মৃত্যু, অনাহার এবং অবকাঠামোর ক্ষতির ফলে আন্তর্জাতিক সমালোচনা ক্রমে বাড়ছে। এই পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে বিবেচনা করছে অনেক দেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১০

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১১

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১২

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৩

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৪

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৫

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৮

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৯

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

২০
X