তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০২:৩৯ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১২:১০ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রতিদিন লড়াই করছি: তাপসী

অভিনেত্রী তাপসী পান্নু। ছবি: সংগৃহীত
অভিনেত্রী তাপসী পান্নু। ছবি: সংগৃহীত

বলিউডের ভার্সেটাইল অভিনেত্রী তাপসী পান্নু। গল্পনির্ভর চরিত্রে কাজ করে এরই মধ্যে প্রশংসিত হয়েছেন। বেড়েছে তার পারিশ্রমিকও। তবে অভিনেত্রীদের সম্মানী নিয়ে অভিযোগও রয়েছে তার। সম্প্রতি এ নিয়ে তিনি কথা বলেছেন টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে।

তাপসীর বর্তমানে প্রতিটি সিনেমার জন্য ১ থেকে ২ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তাকে কাস্ট করতে হলে প্রযোজকের এ পরিমাণ অর্থ গুনতে হয়। কিন্তু শাহরুখ খানের ‘ডানকি’ ও ‘জড়ুয়া ২’ সিনেমায় পারিশ্রমিক নিয়ে তাকে বৈষম্যের শিকার হতে হয়েছে। এমনটি জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘সবাই মনে করেছে যে এ দুটি সিনেমায় অভিনয়ের জন্য আমাকে মনে হয় অনেক অর্থ দেওয়া হয়েছে। কিন্তু আসলে বিষয়টি তা নয়। আমি আমার চাহিদার চেয়ে আরও কম পারিশ্রমিক পেয়েছিলাম। এর কারণ তারা অভিনেত্রীদের থেকে অভিনেতাদের বেশি মূল্যায়ন করে থাকেন। তারা মনে করেন, সিনেমায় একজন তারকা অভিনেতা থাকলে অভিনেত্রীর আর কী দরকার। এর অভিনেতাদের পারিশ্রমিক ঠিক থাকলেও আমাদেরটা নিয়ে তাদের ঝামেলা থাকে। এ বিষয়টি নিয়ে আমি দীর্ঘদিন কথা বলে যাচ্ছি। কারণ তারা মনে করে এরই মধ্যে একজন বড় নায়ক আছে, এর জন্য আমাদের কেন অন্য কাউকে দরকার? তাদের এ ধ্যানধারণাগুলোর সঙ্গে আমি প্রতিদিন লড়াই করে যাচ্ছি। জানি না কবে বদলাতে পারব।’

‘ডানকি’ সিনেমায় তাপসী প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে। এটি পরিচালনা করেন রাজকুমার হিরানি। সিনেমাটি মুক্তি পায় ২০২৩ সালে। এ ছাড়া ‘জড়ুয়া ২’ পায় ২০১৭ সালে। এতে তাপসী ছাড়া আরও অভিনয় করেন বরুণ ধাওয়ান ও জ্যাকুলিন ফার্নান্দেজ। সিনেমাটি পরিচালনা করেন ডেভিড ধাওয়ান।

তাপসীকে সবশেষ অভিনয় করতে দেখা যায় ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ সিনেমায়। নেটফ্লিক্সে আগস্টের ৯ তারিখ প্রিমিয়ার হয় এটি। প্রথম পর্বের সফলতার পর দ্বিতীয় পর্বেও অভিনেত্রী তাপসীকে দেখা যায় প্রধান চরিত্রে। এটি পরিচালনা করেছেন জয়প্রদ দেশাই এবং এর গল্প লিখেছেন কণিকা ধিল্লন। সিনেমায় তাপসীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরের চারপাশ থেকে শত রাউন্ড গুলি ছুড়ে হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১০

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১১

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

১২

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

১৩

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১৫

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

১৬

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

১৭

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১৮

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১৯

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

২০
X