বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

তাপসীকে নিয়ে সহকর্মীর অভিমান

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ও কীর্তি কুলহারি। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ও কীর্তি কুলহারি। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী তাপসী পন্নু ও কীর্তি কুলহারি। দুজনেরই অভিনয় দক্ষতা বছরের পর বছর মুগ্ধ করে যাচ্ছে দর্শকদের। তাদের জুটি বেঁধে অভিনয় করতেও দেখা গেছে। ২০১৬ সালে ‘পিঙ্ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় একসঙ্গে কাজ করেন তাপসী এবং কীর্তি। দর্শক প্রিয় সেই সিনেমা নিয়ে এবার তাপসীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন কীর্তি। খবর : ওটিটি প্লে

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এক সাক্ষাৎকারে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘পিঙ্ক’ সিনেমার প্রচার প্রসঙ্গে কীর্তি বলেন, “সিনেমাটিতে যখন অভিনয় করি, তখন ইন্ডাস্ট্রিতে কে বড় বা কে ছোট এ সব জানতাম না। কিন্তু ‘পিঙ্ক’ আমাকে বড় এবং ছোট অভিনেতার মধ্যে পার্থক্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল।”

জানান, ‘পিঙ্ক’ সিনেমার প্রচারে যথেষ্ট জায়গা দেওয়া হয়নি তাকে। যা নিয়ে পালটা জবাবও দিয়েছেন তাপসী।

শুধু তাই নয় অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই সিনেমাটির যখন ট্রেলার মুক্তি পেয়েছিল তখনই নাকি হতবাক হন কীর্তি। পুরো ট্রেলারজুড়েই শুধু বলিউড তারকা অমিতাভ বচ্চন এবং তাপসীকেই জায়গা দেওয়া হয়।

কীর্তির এই অভিযোগ নিয়ে তাপসী পন্নু সম্প্রতি জবাব দিয়েছেন। তাপসী বলেন, ‘কীর্তির খারাপ লাগতেই পারে। কিন্তু সেটা আমি কীভাবে জানব! আমি জানলে নিশ্চয়ই ওর সঙ্গে কথা বলতাম। কিছু করার চেষ্টা করতাম।’

তাপসীর ভাষায়, ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘মিশন মঙ্গল’ সিনেমায় আবারও একসঙ্গে কাজ করেছিলেন তারা। তবে সেসময় কীর্তি এ প্রসঙ্গে তাকে কিছুই বলেননি। হয়তো তার সঙ্গে দূরত্ব তৈরি করে নিয়েছেন কীর্তি। কিন্তু কীর্তির সঙ্গে পেশাদারি মনোভাব নিয়েই কাজ করেছিলেন এই অভিনেত্রী। আগামী দিনেও এমনটাই করবেন তিনি।

এই সিনেমার গল্প তিন অবিবাহিত নারীর জীবনের গল্প নিয়ে এগিয়েছে। যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X