তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৪:২৩ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০১:১৬ পিএম
প্রিন্ট সংস্করণ

তাপসীর পছন্দ চ্যালেঞ্জিং চরিত্র

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ছবি : সংগৃহীত

বলিউডের ভার্সেটাইল অভিনেত্রী তাপসী পান্নু। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। কাজ করেছেন নারীকেন্দ্রিক বেশকিছু চ্যালেঞ্জিং চলচ্চিত্রে। এসব সিনেমায় তার দুর্দান্ত অভিনয় দর্শকমহলে হয়েছে প্রশংসিত। এবার নিজের এমন চরিত্র নিয়ে মুখ খুলেছেন তিনি। সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপসী বলেন, ‘আমি সবসময় চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি। যদি সেটি আমার ভালোলাগার মধ্যে হয়। এর মধ্যেই আমাকে বেশকিছু চ্যালেঞ্জিং চরিত্রে দর্শক দেখেছে। যার জন্যই অভিনয়ে আজকে আমি একটি অবস্থানে পৌঁছেছি। তবে শুধু চ্যালেঞ্জিং চরিত্রে নয়। আমি ভিন্ন চরিত্রেও অভিনয় করতে চাই, যা পর্দায় দেখতে দর্শকের ভালো লাগবে।’ এই অভিনেত্রীকে সবশেষ ‘ডানকি’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধতে দেখেছে দর্শক। সিনেমাটি বক্স অফিস থেকে ভালোই ব্যবসা তুলে নেয়।

বর্তমানে তার হাতে আছে ‘ফের আয়ে হাসিনা দিলরুবা’ ও ‘খেল খেল মে’ সিনেমা। এদিকে সব জল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে উদয়পুরে ২৩ মার্চ বিয়ে করেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এক দশক প্রেমের পর প্রেমিক ম্যাথিয়াস বোয়ের গলাতেই মালা পরান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X