বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

তাপসীর বিয়ে সম্পন্ন

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ও ম্যাথিয়াস বোয়ে। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ও ম্যাথিয়াস বোয়ে। ছবি : সংগৃহীত

অবশেষে সাতপাকে বাঁধা পরলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। দীর্ঘ দিনের প্রেমিক ডেনিস ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ভারতের রাজস্থানের উদয়পুরে গত ২৩ মার্চ পারিবারিক ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে এই আয়োজন করা হয়। খবর : টাইমস অব ইন্ডিয়া

ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সম্পন্ন করেছেন তাপসী-ম্যাথিয়াস জুটি। এ সময় পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। বলিউড তারকাদের মধ্যে বিয়েতে উপস্থিত ছিলেন নির্মাতা অনুরাগ কাশ্যপ, প্রযোজক কণিকা ধিলোন।

নিজেদের বিয়ে নিয়ে তাপসী এখনো কোনো মন্তব্য করেননি। তবে বিয়ের বেশকিছু ছবি ম্যাথিয়াস ও তাপসীর বন্ধুরা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। যা এখন ভাইরাল। ছবিতে দেখা যায় ম্যাথিয়াস ও তাপসীর বন্ধুদের সঙ্গে বলিউড অভিনেত্রীর ছোট বোন শগুন পান্নুও উপস্থিত হয়েছেন। এসময় সবার গায়ে কালো রঙের পোশাক দেখা যায়।

খুব শিগগির তাপসী পান্নু মুম্বাইয়ে একটি পার্টির আয়োজন করবেন। আর এতে বন্ধু ও সহকর্মীদের নিমন্ত্রণ জানাবেন তিনি। পরিবারের পক্ষ থেকে এমনটি নিশ্চিত করা হয়েছে।

১০ বছরের বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তাপসী-ম্যাথিয়াস। মাঝে নিজেদের সম্পর্কের বিষয়টি হুট করেই সামনে নিয়ে আসেন এই অভিনেত্রী। এবার তাদের বিয়ের খবর আসলো গণমাধ্যমে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১০

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১১

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১২

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৩

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৪

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৫

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৬

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৭

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৮

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৯

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

২০
X