তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০২:৫৫ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম
প্রিন্ট সংস্করণ

নির্মাতার পরিকল্পনায় দীপিকা

নির্মাতার পরিকল্পনায় দীপিকা

লেডি সিংহাম চরিত্রে দীপিকা পাড়ুকোনকে নিয়ে স্বতন্ত্র নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন পরিচালক রোহিত শেঠি। ‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে দীপিকা ‘লেডি সিংহাম’ চরিত্রে ছোট একটি উপস্থিতি রাখেন। তবে ভক্তরা তার চরিত্রের আরও গভীরতা চেয়েছিলেন।

দীপিকার চরিত্রের প্রতি ভক্তদের এত আগ্রহের জন্য রোহিত শেঠি এ চরিত্রের ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। লেডি সিংহাম চরিত্রটি সিংহাম অ্যাগেইন ছবিতে একটি বিস্তৃত ক্যামিও ছিল। রোহিত শেঠি তার পরের সিনেমা লেডি সিংহামে শক্তিশালী নারী পুলিশ হিসেবে চরিত্রটি প্রতিষ্ঠিত করবেন।

লেডি সিংহাম চরিত্র নিয়ে রোহিত বলেন, ‘এখন আমাদের স্ক্রিপ্ট তৈরি করতে হবে। আমাদের কাছে একটি গল্পের কনসেপ্ট রয়েছে, তবে জানি না এটিকে কোথায় নিয়ে যেতে পারব। আমি জানি চরিত্রটি কেমন হবে এবং গল্পের মূল ধারা কী হবে। তবে পরিচালক ও লেখক হিসেবে আমি তার পুরোযাত্রা সম্পর্কে এখনো জানি না। তবে লেডি সিংহাম অবশ্যই একটি নারী পুলিশকেন্দ্রিক সিনেমা হবে। তা নাহলে আমরা কখনোই এ চরিত্রটি দর্শকের কাছে তুলে ধরতাম না। সিংহাম অ্যাগেইন সিনেমায় আমরা এই চরিত্র এবং তার নামের ওপর যতটা গুরুত্ব দিয়েছি, তার পেছনে অবশ্যই একটি কারণ ছিল।’

সম্প্রতি রোহিত শেঠির সিংহাম অ্যাগেইন সিনেমাটি মুক্তি পায়। দর্শকমহলেও হয়েছে তুমুল জনপ্রিয়। এই চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেন অজয় দেবগন, সালমান খান, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, অক্ষয়সহ অনেকে। এখন পর্যন্ত সিনেমাটি থেকে মোট আয় হয়েছে ৩০০ কোটি রুপি।

এদিকে বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের এখন ভরা সংসার। কোনোদিকেই মন নেই তার। কারণটা অবশ্য সবারই জানা। মেয়ে দুয়া পাড়ুকোন সিংকে নিয়ে ব্যস্ত নায়িকা। এর মাঝেই তাকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনার কথা জানালেন নির্মাতা রোহিত। দীপিকাকে সবশেষ প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় দক্ষিণের তারকা প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

১০

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

১১

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

১২

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

১৩

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১৪

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১৫

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১৬

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৭

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৮

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৯

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

২০
X