তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

ইমরান-পড়শীর ‘কথা একটাই’

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও পড়শী। ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও পড়শী। ছবি: সংগৃহীত

বছরের শেষপ্রান্তে এসে আজ ১০ ডিসেম্বর প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশের ইমরান মাহমুদুল ও জনপ্রিয় গায়িকা পড়শীর নতুন দ্বৈত গান ‘কথা একটাই’। পড়শীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এটি। এর আগে এই দুজন অনেক গানে কণ্ঠ দিয়েছেন।

‘কথা একটাই’ গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর সংগীত করেছেন ইমরান মাহমুদুল। এরই মধ্যে ঢাকার অদূরে পানাম সিটি, বিএফডিসি এবং রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়। গানটি নিয়ে আশাবাদী ইমরান-পড়শী দুজনেই। এ নিয়ে ইমরান বলেন, ‘পড়শীর সঙ্গে বেছে বেছে গান গেয়েছি। যে কারণে প্রতিটি গানই দর্শক শ্রোতার ভীষণ ভালো লেগেছে। আমার এবং পড়শীর গানের প্রতি শ্রোতা দর্শকের আলাদা আগ্রহ আছে, চাহিদা আছে। সেই চাহিদার কথা বিবেচনা করেই আমরা একটি সিনেমাটিক গান করেছি। শ্রোতা দর্শকের কথা ভেবেই এ গানটি করা। আজ প্রকাশ পাচ্ছে গানটি, আশা করছি সবার ভালো লাগবে।’

পড়শী বলেন, ‘ইমরান এবং আমি যতগুলো গান গেয়েছি—বলা যায় প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। কথা একটাই নতুন প্রত্যাশা নিয়ে করা। তো মনে হচ্ছে যে এবারও আমাদের দুজনের নতুন গান শ্রোতা দর্শকের ভালো লাগবে। কথা একটাই বছর শেষে সবার প্রিয় গান হয়ে উঠে এ প্রত্যাশায় আছি।’

ইমরান ও পড়শী শ্রোতাদের বেশকিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য ‘জনম জনম’, ‘এক দেখায়’, ‘দ্বিতীয় জীবন’, ‘আবদার’, ‘বলে দাও’, ‘যতনে রেখেছি তোমায়’, ‘হৃদয়ের গহীনে’ ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১০

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১১

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১২

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৩

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৫

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৬

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৭

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৮

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৯

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

২০
X