তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৬ পিএম
প্রিন্ট সংস্করণ

বড় পর্দায় লাক ফেভার করে না : প্রভা

বড় পর্দায় লাক ফেভার করে না : প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক সময় নিয়মিত অভিনয় করতেন। উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় নাটক। তবে এখন আর আগের মতো অভিনয়ে দেখা যায় না তাকে।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন প্রভা। সেখানে অভিনয় ও ক্যারিয়ার প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘আমার এখন পরিশ্রম করতে ভালো লাগে না। অনেকে মনে করেন অভিনয় সহজ কাজ। কিন্তু এটি মোটেও সহজ নয়। শুধু মেকআপ নিয়ে সুন্দরভাবে সেজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলেই অভিনয় হয় না। আমাদের অনেক কষ্ট করে কাজ করতে হয়। কিন্তু আমার এখন ক্লান্ত লাগে। তবে অভিনয় আমার সবচেয়ে ভালোবাসার কাজ। এ ছাড়া আমি ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করি।’

এ সময় বড় পর্দায় অভিনয় নিয়েও কথা বলেন এ অভিনেত্রী। তিনি মনে করেন, সিনেমায় তার লাক ফেভার করে না। যা নিয়ে প্রভা বলেন, ‘বড় পর্দার কাজে আমার লাক ফেভার করে না। যতবার আমার কাছে বড় পর্দায় কোনো কাজের প্রস্তাব এসেছে, কাজটি করার জন্য আমি রাজিও হয়েছি; এরপর কোনো এক অজানা কারণে সিনেমাটি করা আর হয়ে ওঠে না। এভাবেই রুপালি পর্দায় আর কাজ করা হয়নি। তাই এ বিষয়ে এখন আর কথা বলতে চাই না।’

অভিনয়ের পাশাপাশি বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়ে কাজও করছেন। তবে অভিনয়কে জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান তিনি।

মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন প্রভা। এরপর অভিনয় করেন টেলিফিল্ম, নাটক ও বিজ্ঞাপনে। তার বেশ কিছু জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে—‘দৈনিক তোলপাড়’, ‘ইট কাঠের খাঁচা’, ‘অপরাজিতা’, ‘এইম ইন লাইফ’, ‘হানিমুন’, ‘ধূপছায়া’, ‘লাকি থার্টিন’, ‘খুনসুটি’, ‘এক্স ফ্যাক্টর ২’, ‘আশ্চর্য এক রাতের গল্প’, ‘ঘাসফুল ও নদী’, ‘কাগজের ঘর’, ‘খুনসুটি’, ‘কুয়াশা’, ‘নীলাবতী’, ‘লস প্রজেক্ট’, ‘লাকি থার্টিন’, ‘মালকা বানুর লাভ স্টোরি’ ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১০

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১১

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১২

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৩

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৫

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৬

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৭

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৮

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৯

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

২০
X