তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩০ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৭ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রকাশ্যে শিরোনামহীনের ‘প্রিয়তমা’

দেশের জনপ্রিয় রক ব্যান্ড শিরোনামহীন। ছবি: সংগৃহীত
দেশের জনপ্রিয় রক ব্যান্ড শিরোনামহীন। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় রক ব্যান্ড শিরোনামহীন। নতুন বছরে নিজেদের নতুন গান ‘প্রিয়তমা’ প্রকাশ করেছে। শ্রোতারা নতুন এই গানটি ইউটিউব, স্পটিফাই, আইটিউনস, আমাজনসহ দেশীয় ও আন্তর্জাতিক সব ডিজিটাল প্ল্যাটফর্মে শুনতে পাবেন।

নতুন গানটির ভিডিওচিত্রের দৃশ্যায়ন হয়েছে ভারতের হিমাচল প্রদেশে। যার পরিচালনা ও সুর করেছেন কাজী আহমেদ শাফিন। গানটি লিখেছেন ব্যান্ডটির দলনেতা জিয়াউর রহমান।

নতুন এই গানটি নিয়ে দলনেতা জিয়া বলেন, “শিরোনামহীন তাদের শ্রোতার কথা মাথায় রেখে সবসময় নতুন গান প্রকাশ করে। ‘প্রিয়তমা’-এর ব্যাপারেও তেমনটি হয়েছে। গানটি প্রকাশের পর ২৪ ঘণ্টা পার না হতেই আমরা ভালো সাড়া পাচ্ছি। সবাই আমাদের প্রিয়তমার খুব প্রশংসা করছে, যা ভালো লাগছে। গানের কথা ও সুরের মতো এর মিউজিক ভিডিও খুব যত্ন নিয়ে নির্মাণ হয়েছে। ভারতের মানালীতে। এ ছাড়া আমাদের অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’-এর ১০টি গানের বেশিরভাগেরই শুটিং দেশের বাইরে হয়েছে। তাই আশা করছি গানগুলো শোনার পাশাপাশি দেখেও শ্রোতারা মুগ্ধ হবে।”

বর্তমানে শিরোনামহীনের কনসার্ট নিয়েও রয়েছে ব্যস্ততা। এর মাঝেও চলছে তাদের নবম অ্যালবামের কাজ। ‘এই অবেলায় ২’ শিরোনামের নতুন অ্যালবামে শ্রোতাদের জন্য বেশকিছু চমক থাকবে বলেও জানান এই দলনেতা।

‘বাতিঘর’ অ্যালবামে মোট ১০টি গান থাকবে। যার মধ্যে কয়েকটি গান প্রকাশ হয়েছে।

বর্তমানে শিরোনামহীন ব্যান্ডের লাইনআপে আছেন জিয়াউর রহমান জিয়া (বেজিস্ট ও গীতিকার), কাজী আহমাদ শাফিন (ড্রামার), শেখ ইশতিয়াক (ভোকালিস্ট), সাইমন চৌধুরী (কি-বোর্ডিস্ট) ও দীপু সিনহা (গিটারিস্ট)।

এর আগে ‘হাসিমুখ’, ‘জাহাজি’, ‘ইচ্ছে ঘুড়ি’, ‘ভালোবাসা মেঘ’, ‘এই অবেলায়’, ‘ক্যাফেটেরিয়া’র মতো অসংখ্য জনপ্রিয় গান শ্রোতা-দর্শকদের উপহার দিয়েছে শিরোনামহীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১০

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১১

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১২

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১৩

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১৪

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১৫

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৬

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৮

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৯

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

২০
X