তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৫ পিএম
প্রিন্ট সংস্করণ

আল্লু অর্জুনের বিপরীতে জাহ্নবী কাপুর

অভিনেতা আল্লু অর্জুন ও অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত
অভিনেতা আল্লু অর্জুন ও অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। সময় বিশেষে তিনি খবরের শিরোনামে এলেও এবার আবারও আলোচনায় এসেছেন জনপ্রিয় নির্মাতা অ্যাটলির নতুন সিনেমায় অভিনয়ের গুঞ্জনে। খবর বলিউড হাঙ্গামার।

জানা যায়, অ্যাটলি বর্তমানে তার পরবর্তী সিনেমার প্রস্তুতি নিচ্ছেন, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন পুষ্পারাজখ্যাত অভিনেতা আল্লু অর্জুন। পুষ্পা ২-এর বিশাল সাফল্যের পর আরও জনপ্রিয় হয়ে উঠেছেন এ অভিনেতা। তার শক্তিশালী রূপে পর্দায় উপস্থিতি ও ভক্ত-আকর্ষণ ক্ষমতার কারণে এ নতুন ছবিটি নিয়ে এরই মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে গুঞ্জন রয়েছে, এ সিনেমার প্রধান নারী চরিত্রে থাকতে পারেন বলিউড তারকা জাহ্নবী কাপুর।

জাহ্নবী সম্প্রতি জুনিয়র এনটিআরের দেভারা সিনেমার মাধ্যমে তেলেগু দর্শকদের নজরে এসেছেন। এ ছাড়া তিনি রামচরণের বিপরীতে বুচি বাবু সানার পরবর্তী সিনেমায়ও অভিনয় করছেন। যদি গুঞ্জন সত্যি হয়, তাহলে অ্যাটলি ও আল্লু অর্জুনের সঙ্গে এ সিনেমাটি তার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে এবং তাকে প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে বলে মনে করছেন সিনে-বিশ্লেষকরা।

অভিনেত্রীর এ সিনেমায় যুক্ত হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়েছে, বিশেষ করে অ্যাটলির স্ত্রী প্রিয়ার জন্মদিনের পার্টিতে তার উপস্থিতির পর, যেখানে জাহ্নবীকে বিভিন্ন তারকার সঙ্গে মিশতে দেখা গিয়েছিল।

এদিকে যদিও অফিসিয়াল ঘোষণা এখনো আসেনি, তবে ভক্তরা এরই মধ্যে আল্লু অর্জুন ও জাহ্নবীর সম্ভাব্য রসায়ন নিয়ে বেশ উচ্ছ্বসিত। এ সিনেমা ছাড়াও অ্যাটলি সালমান খান ও রজনীকান্তকে নিয়ে আরও একটি সিনেমার কাজ করছেন বলে শোনা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১০

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১১

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১২

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১৩

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১৪

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৫

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৬

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৭

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৮

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৯

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

২০
X