তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০১ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩১ পিএম
প্রিন্ট সংস্করণ

পাত্র খুঁজছেন সুস্মিতা সেন (ভিডিও)

পাত্র খুঁজছেন সুস্মিতা সেন (ভিডিও)

বলিউড অভিনেত্রী এবং প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন, যা তার ভক্তদের মন কাড়তে সক্ষম হয়েছে। সম্প্রতি এক ভক্ত যখন তার বিয়ে নিয়ে প্রশ্ন করেন, তখন সুস্মিতা খোলাখুলিভাবে জানান যে, তিনি বিয়ে নিয়ে চিন্তা করেন, তবে সঠিক মানুষ পাওয়ার অপেক্ষায় রয়েছেন। স্বাধীন ও নির্ভীক মানসিকতার জন্য সুস্মিতা সেন বেশ পরিচিত। তিনি প্রায়ই তার ভক্তদের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় যুক্ত থাকেন। খবর: বলিউড হাঙ্গামা।

সম্প্রতি ইনস্টাগ্রামে লাইভ সেশনে তিনি তার ভক্তদের সঙ্গে আলাপ করেন, যেখানে ভক্তরা তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন।

সে সময় এক ভক্ত যখন তার বিয়ের পরিকল্পনা নিয়ে জানতে চান, তখন সুস্মিতা অকপটে বলেন, ‘আমিও বিয়ে করতে চাই। কিন্তু একজন এমন মানুষ তো পাওয়া উচিত, যার সঙ্গে বিয়ে করা যায়। এমনি এমনি তো বিয়ে হয় না। প্রচলিত আছে, হৃদয়ের সম্পর্ক অনেক রোমান্টিক হয়। তাই সেই অনুভূতি আমার হৃদয়ে পৌঁছানো উচিত, তাই না? তার পরই আমি বিয়ে করব।’

সুস্মিতা সেন সবসময়ই আত্মপ্রেম ও ক্ষমতায়নের পক্ষে কথা বলে এসেছেন। দুই কন্যা, রিনি ও আলিশাকে দত্তক নিয়ে তিনি সমাজের প্রচলিত নিয়ম ভেঙে নতুনভাবে পরিবারের সংজ্ঞা গড়ে তুলেছেন।

বিয়ে নিয়ে দৃষ্টিভঙ্গিও তার এই বিশ্বাসের প্রতিফলন যে, তিনি শুধু নিজের সুখ এবং মনের ইচ্ছাকেই প্রাধান্য দেবেন, সামাজিক চাপে নয়।

পেশাগত দিক থেকে, অভিনেত্রী তার ওয়েব সিরিজ ও সিনেমার অসাধারণ পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। তবে এখনো তিনি তার পরবর্তী প্রকল্পগুলোর ঘোষণা দেননি।

এদিকে সুস্মিতাকে সবশেষ দেখা যায় ২০২৩ সালে মুক্তি প্রাপ্ত ট্রান্সজেন্ডারভিত্তিক টিভি সিরিজ ‘তালি’তে’। সিরিজটি পরিচালনা করেছেন রবি যাদব। সুস্মিতার পাশাপাশি এ সিরিজে অভিনয় করেছেন সুব্রত জোশী, অঙ্কুর ভাটিয়া, ঐশ্বর্য নরকারসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১০

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১১

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১২

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৩

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৪

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৫

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৬

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৭

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৮

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

২০
X