তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০১:১৮ পিএম
প্রিন্ট সংস্করণ

আবারও বলিউডে কীর্তি

অভিনেত্রী কীর্তি সুরেশ। ছবি : সংগৃহীত
অভিনেত্রী কীর্তি সুরেশ। ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির মিষ্টি অভিনেত্রী কীর্তি সুরেশ। তামিল, তেলেগু, মালায়ালাম ভাষায় উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা। শুধু তা-ই নয় বলিউডেও তার আত্মপ্রকাশ ছিল চোখে পড়ার মতো। বরুণ ধাওয়ানের বিপরীতে ‘বেবীজন’ সিনেমায় তার অভিনয় ছিল বেশ প্রশংসনীয়। তবে এবার আবারও বলিউডে কাজ করতে চলেছেন এই সুন্দরী।

বলিউড অভিনেতা ও প্রযোজক রাজকুমার রাওয়ের সঙ্গে পারিবারিক বিনোদনধর্মী একটি ছবিতে কাজ করতে চলেছেন এ অভিনেত্রী। তবে এখনো ছবির গল্প সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

ভারতীয় গণমাধ্যম ফিল্ম ফেয়ার সূত্রে জানা যায়, কীর্তি সম্প্রতি তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শক ও নির্মাতাদের নজর কাড়ছেন। বেশ কিছুদিন ধরে রাজকুমার রাও এবং তার স্ত্রী পত্রলেখা নতুন স্ক্রিপ্ট ও ট্যালেন্ট খুঁজছিলেন নতুন সিনেমা বানানোর জন্য। আর এই নতুন প্রজেক্টে তারা কীর্তিকে বাছাই করে নেন। যেখানে কীর্তি সুরেশকে দেখা যাবে রাজকুমার রাওয়ের বিপরীতে প্রধান নারী চরিত্রে।

জানা যায়, এই ছবির গল্প ঘুরপাক খাবে ভারতীয় শিক্ষাব্যবস্থাকে কেন্দ্র করে। একজন তরুণ পরিচালক এই সিনেমা নির্মাণ করতে চলেছেন এবং চিত্রনাট্যও চূড়ান্ত। তবে এখনো গল্পের নাম চূড়ান্ত হয়নি। এ ছাড়া এখনো নিশ্চিত নয় যে, ছবিটি থিয়েট্রিকাল রিলিজ হবে নাকি সরাসরি ওটিটিতে মুক্তি পাবে, তবে আশা করা যাচ্ছে শিগগির সিনেমাটির চূড়ান্ত ঘোষণা আসবে।

কীর্তিকে সবশেষ দেখা যায় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত কালিসের পরিচালনায় নির্মিত ‘বেবি জন’ সিনেমায়। যেখানে তিনি বরুণ ধাওয়ানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। ছবিতে তাদের পাশাপাশি অভিনয় করেন ওয়ামিকা গাব্বি, সানিয়া মালহোত্রা, জ্যাকি শ্রফসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১০

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১১

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১২

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৩

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৪

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৫

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৬

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৮

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৯

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

২০
X