তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০১:১৬ পিএম
প্রিন্ট সংস্করণ

এখনো অপ্রস্তুত লাগে : তৌসিফ

অভিনেতা তৌসিফ মাহবুব। ছবি : সংগৃহীত
অভিনেতা তৌসিফ মাহবুব। ছবি : সংগৃহীত

অভিনেতা তৌসিফ মাহবুব। ছোট পর্দায় এখন পর্যন্ত তিনি সাতশোর বেশি নাটকে অভিনয় করেছেন, পেয়েছেন জনপ্রিয়তাও। চাহিদা আছে নির্মাতাদের কাছেও। তবে এ অভিনেতা নিজের কাজের প্রতি কখনোই সন্তুষ্ট নন। প্রতিনিয়ত কাজ করতে চান নতুন নতুন চরিত্রে এবং রোমান্টিক দৃশ্যে অভিনয়ে করেন না স্বাচ্ছন্দ্যবোধ, যা নিয়ে তৌসিফ কথা বলেছেন কালবেলার সঙ্গে।

অভিনয়ে অনেক খুঁতখুঁতে তৌসিফ। যত সময় নিজের মন না ভরে, তত সময়ই শুট করেন তিনি, যা নিয়ে এ অভিনেতা বললেন, ‘আমি কাজের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করি না। একটা কাজ ভালো করার জন্য যা করার দরকার, তাই করার জন্য সেটে প্রস্তুত থাকি আমি। যার জন্য আমার শুটিং শেষ হতে সময় লাগে। কারণ অভিনয় দিয়েই আজ আমাকে সবাই চেনেন, তাই এ জায়গায় আমি সবসময়ই সেরাটি দেওয়ার জন্য দায়বদ্ধ।’

দীর্ঘ এ ক্যারিয়ারে তৌসিফ সাতশোর বেশি নাটকে অভিনয় করেছেন। এ সময়ে তিনি অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন। পেয়েছেন সফলতাও। তবে এখনো রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে করেন না স্বাচ্ছন্দ্যবোধ। যা নিয়ে তিনি বলেন, ‘ক্যারিয়ারে আমি অসংখ্য চরিত্রে অভিনয় করেছি। অনেক কঠিন কঠিন দৃশ্যের জন্য শট দিয়েছি। তবে সবচেয়ে বেশি অপ্রস্তুত লাগে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে। এর কারণ আমি জানি না, যা নিয়ে অনেক নির্মাতারই অভিযোগ আছে।’

এবারের ঈদে তৌসিফের বেশ কয়েকটি নাটক প্রকাশ পেয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য ‘প্রেম ভাই’, ‘লাভ মি আউট’, ‘প্রহর’। এ ছাড়া প্রকাশের অপেক্ষায় আছে নাটক ‘বিয়ের ফুল’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১০

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১১

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১২

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৩

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৪

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৫

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

১৬

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার

১৭

পারমাণবিক প্রতিরোধই বৈশ্বিক যুদ্ধ ঠেকিয়ে রেখেছে: রাশিয়া

১৮

বগুড়ায় বিস্ফোরক মামলায় কারাগারে ‘গরিবের ডাক্তার’ মিশু

১৯

আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: সিসিক প্রশাসক

২০
X