তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১০:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

‘এমিলি ইন প্যারিস’ থেকে সরে গেলেন ক্যামিল

অভিনেত্রী ক্যামিল রাজাত। ছবি : সংগৃহীত
অভিনেত্রী ক্যামিল রাজাত। ছবি : সংগৃহীত

প্যারিসের রোম্যান্স আর গ্ল্যামারের শহরে আসছে এক আবেগঘন পরিবর্তন। ‘এমিলি ইন প্যারিস’ সিরিজের অন্যতম জনপ্রিয় চরিত্র ক্যামিল এবার আর থাকছেন না সিরিজের পঞ্চম অধ্যায়ে। ক্যামিল রাজাত, যিনি নিজের অনবদ্য অভিনয়ে ক্যামিল চরিত্রে এনেছিলেন মোহ, দ্বিধা আর জটিলতা—এবার সেই পরিচিত মুখ হারিয়ে যাচ্ছে সিরিজের রঙিন পর্দা থেকে।

দর্শকের কাছে ক্যামিল শুধু একটি চরিত্র ছিল না, ছিল গল্পের গভীর আবেগের কেন্দ্রবিন্দু। এমিলি ও ক্যামিলের সম্পর্ক যতই টানাপোড়েনময় হোক না কেন, তার অনুপস্থিতি নিঃসন্দেহে সিরিজে রেখে যাবে শ্যাম্পেইনের এক ফিনফিনে শূন্যতা।

তবে তার এই প্রস্থানে থেমে যাচ্ছে না গল্প। বরং আরও নাটকীয় মোড় নিতে চলেছে ‘এমিলি ইন প্যারিস’-এর পঞ্চম সিজনে। এমিলির বস ও অ্যান্টোয়নের জটিল সম্পর্ক, গ্যাব্রিয়েল ও আলফির মাঝখানের দ্বন্দ্ব, আর প্রেমের পুরোনো খেলাগুলো সবই থাকছে আগের মতো।

চতুর্থ সিজনের শেষে মার্সেলোর সঙ্গে এক ছবির মতো গেটওয়ে দিয়ে যে নতুন শহরের ইঙ্গিত মিলেছিল, তারই ধারাবাহিকতায় এবার গল্প এগিয়ে যাচ্ছে প্যারিস ছেড়ে রোমের দিকে।

প্যারিস হয়তো তার এক রানিকে হারাচ্ছে, কিন্তু প্রেম, গ্ল্যামার আর সম্পর্কের জটিলতায় ভরপুর গল্পে জৌলুস কিন্তু একটুও কমছে না। বরং গল্পে নতুন মোড়, নতুন শহর আর পুরোনো আবেগের মিশেলে আরও

এক উত্তেজনাকর সিজনের অপেক্ষায় দর্শক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১০

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১১

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১২

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১৩

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৫

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১৬

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১৭

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৮

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

২০
X