তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০১:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ

মুকিতের চাওয়া স্বাস্থ্যসম্মত শুটিং হাউস

মুকিতের চাওয়া স্বাস্থ্যসম্মত শুটিং হাউস

দেশের জনপ্রিয় একজন অভিনেতা ও মডেল মুকিত জাকারিয়া। পর্দায় তার ব্যতিক্রমধর্মী উপস্থিতি নজর কাড়ে সবার। মন ভরে দর্শক উপভোগ করে তার সংলাপ। নাটক-বিজ্ঞাপনে নিয়মিতই দেখা যায় তাকে। মাসের ৩০ দিনই শুটিং ফ্লোরে সময় কাটে তার। তাইতো দিনের বড় একটি সময় পার করেন সেটেই। এবার দাবি তুললেন স্বাস্থ্যসম্মত শুটিং হাউসের, যা নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেন তিনি।

মুকিত জানান, এ দেশের নাটক ইন্ডাস্ট্রি এখন অনেক সামনে এগিয়েছে। দেশ ও দেশের বাইরে বেড়েছে দর্শক। তাইতো নির্মাণে আরও উন্নতি করতে হবে, যা নিয়ে তিনি বলেন, ‘আমাদের নাটক এখন শুধু দেশের দর্শকই দেখছে না, দেশের বাইরেও নানা ভাষার দর্শক রয়েছে, যা আমাদের কাজের প্রতি আরও আগ্রহ বাড়িয়ে দিচ্ছে। তবে আমাদের নির্মাণে আরও মনোযোগী হতে হবে। ভালো ভালো গল্প নিয়ে কাজ করতে হবে। ভাইরাল এবং ভিউ পেতে সস্তা কাজ বর্জন করতে হবে। তাহলে আমাদের নাটক ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাবে।’

এরপরই কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলেন মুকিত জাকারিয়া। বলেন, ‘আমাদের দেশের নাটক ইন্ডাস্ট্রি সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে। তবে আমাদের প্রেক্ষাপটের উন্নতি হচ্ছে না। আমাদের শুটিং সেটে পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকে না। যেমন নারী অভিনেত্রীদের জন্য ওয়াশরুমের একটা বড় সমস্যা এবং আমাদের জন্যও থাকে না বিশ্রামের তেমন ভালো ব্যবস্থা। সবকিছু মিলিয়ে আমার চাওয়া স্বাস্থ্যসম্মত শুটিং হাউস। কারণ দিনের বড় একটি সময় আমার এখানেই থাকতে হয়। তাই কাজের পরিবেশ ভালো না হলে তার প্রভাব অভিনয়ে দেখা যায়।’

মুকিত জাকারিয়াকে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের মিসকল মফিজ বিজ্ঞাপনে প্রথম মডেল হিসেবে কাজ করতে দেখা যায়। এরপর থেকে আজ অবধি তাকে ১০০-এর কাছাকাছি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে। তার ভাষ্যমতে, প্রায় প্রতিটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে তিনি অভূতপূর্ব সাড়া পেয়েছেন। নাটকেও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১০

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১১

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১২

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১৩

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৫

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১৬

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১৭

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৮

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

২০
X