তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ মে ২০২৫, ১০:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

কানাডায় আমন্ত্রণ...

কানাডায় আমন্ত্রণ...

মডেল-অভিনেত্রী তানজিকা আমিন। কাজের ব্যস্ততার মাঝেই এ মাসে কানাডা যাচ্ছেন তিনি। সেখানে প্রবাসীদের আমন্ত্রণে ১৭ মে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’র অষ্টম আসরে যোগ দেবেন তিনি। এরই মধ্যে আয়োজনটি নিয়ে শুরু হয়েছে প্রচারণা।

এই ফেস্টিভ্যাল কানাডার বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ইনডোর ইভেন্ট। এবারের আয়োজনে বাংলাদেশ থেকে আরও অনেক তারকাই সেখানে উপস্থিত থাকবেন।

উৎসবটি নিয়ে তানজিকা বলেন, ‘দেশের বাইরে থেকে এমন আয়োজনে যখন আমন্ত্রণ জানানো হয়, তখন অসম্ভব ভালো লাগে। সেখানকার বাংলাদেশিদের সঙ্গে মুহূর্ত ভাগ করে নেওয়ার যে অনুভূতি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আশা করছি এবারের সফরটি স্মরণীয় হয়ে থাকবে।’

বর্তমানে তানজিকা আমিন ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আছে ওটিটির কাজের প্রস্তাবও।

সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’ শিরোনামে একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। যেখানে তিনি ‘নূরজাহান’ চরিত্রে অভিনয় করেছেন।

এ বছরের শুরুতে অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বসুনিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন এ অভিনেত্রী। দাম্পত্যজীবন এবং কাজ নিয়ে বছরটি ভালোভাবেই শুরু হয় তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১০

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

১১

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১২

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৩

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৪

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

১৭

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

১৮

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১৯

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

২০
X