তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ মে ২০২৫, ১২:২২ পিএম
প্রিন্ট সংস্করণ

পার্থ-মারিয়ার ‘দুজন দুজনার’

অভিনেতা পার্থ শেখ ও মারিয়া শান্ত। ছবি: সংগৃহীত
অভিনেতা পার্থ শেখ ও মারিয়া শান্ত। ছবি: সংগৃহীত

অভিনেতা পার্থ শেখ ও মারিয়া শান্ত নতুন একটি নাটকে জুটি বেঁধে কাজ করলেন। নাম ‘দুজন দুজনার’। এরই মধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো জুটি বাঁধলেন পার্থ ও মারিয়া।

পার্থ শেখ বলেন, ‘মারিয়ার সঙ্গে এর আগেও তিনটি নাটকে কাজ করেছি। এ নিয়ে আমাদের চতুর্থ কাজ হলো। গল্পটি সুন্দর। যে কারণে কাজটি করেও ভালো লেগেছে। আর মারিয়া ভীষণ শ্রম ও মন দিয়ে অভিনয় করে। তার অভিনয়ের ক্ষেত্রে এ ধারাবাহিকতা বজায় রাখলে আগামীতে সে আরও অনেক ভালো করবে। রাজীব ভাইকে ধন্যবাদ সুন্দর একটি গল্প নির্বাচনের জন্য এবং যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করার জন্য।’

মারিয়া বলেন, ‘সবার আগে যেটা বলতে চাই তা হলো, পার্থ ভীষণ ভালো মনের একজন মানুষ। নাটকে একসঙ্গে অভিনয় করার আগে থেকেই তার সঙ্গে আমার পরিচয়। এর আগেও আমাদের দুজনের একসঙ্গে কাজের জন্য ভালো রেসপন্স পেয়েছি। আশা করছি এ নাটকটিও প্রচারে এলে দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাব।’ নাটকটি শিগগিরই প্রচারে আসবে। এটি পরিচালনা করেছেন মো. আনিুসর রহমান রাজীব।

এর আগে পার্থ শেখ ও মারিয়া ‘পরাণের বায়োস্কাপ’, ‘পীরিতের আধখান’ ও ‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’ নামে তিনটি নাটকে অভিনয় করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১০

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১১

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১২

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৩

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৪

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৫

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৭

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৮

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৯

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২০
X