বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৩:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

‘নারী কীসে আটকায়’ থেকে আরিয়ানের ওয়েব সিরিজ

‘নারী কীসে আটকায়’ থেকে আরিয়ানের ওয়েব সিরিজ

নারী কীসে আটকায়—সম্প্রতি সামাজিকমাধ্যমে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এই প্রশ্ন। নেটিজেনরাও ব্যস্ত হয়ে পড়েছেন এর উত্তর খুঁজতে। বিষয়টি সাধারণ মানুষের পাশাপাশি তারকাদেরও বেশ ভাবনায় ফেলেছে। এবার এই বিতর্কের সূত্র ধরে ওয়েব সিরিজ নির্মাণে নামছেন ‘নেটওয়ার্কের বাইরে’খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

এই নির্মাণে লিঙ্গ বৈষম্য খারিজ করে দিয়েছেন পরিচালক। জানিয়েছেন, নারী-পুরুষের বিভাজন নয়; বরং কে কীসে আটকায় সেই সমীকরণ খোঁজার চেষ্টা করবেন তিনি। সিরিজটির নাম রেখেছেন ‘তারা কীসে আটকায়’।

এ প্রসঙ্গে আরিয়ান বলেন, ‘নারী কীসে আটকায়—কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সবাই যার যার মতো উত্তর খুঁজতে ব্যস্ত। তবে সেসব উত্তরে অন্যদের স্বীকৃতি কম। বিষয়টি সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের কাছেও ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি তমা মির্জা ও ইয়ামিন হক ববি প্রশ্নটির উত্তর দিয়েছেন নিজেদের মতো করে।’ তবে সিরিজটিতে অভিনয়শিল্পী হিসেবে কারা থাছেন সে বিষয়ে এখনই জানাতে চাইছেন না আরিয়ান। এমনকি কোন ওটিটি মাধ্যম থেকে আসছে—এ বিষয়েও মুখ খোলেননি। শুধু জানা গেছে, নতুন বছরের শুরুতে দর্শক পাবেন ‘তারা কীসে আটকায়’।

এদিকে আরিয়ান ব্যস্ত আছেন ‘ফ্লাইট ২২৭’ ও ‘পুনর্মিলনে’ নামের দুটি ওয়েব ফিল্ম নির্মাণে। এর মধ্যে ‘ফ্লাইট ২২৭’ নির্মিত হচ্ছে ৫৮ বছর আগে ঘটে যাওয়া এক বিমান দুর্ঘটনা নিয়ে। এতে মুখ্য ভূমিকায় জিয়াউল ফারুক অপূর্বর থাকার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X