তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ মে ২০২৫, ১১:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

পতনের গল্পে নিলয়-হিমি

পতনের গল্পে নিলয়-হিমি

নাটক ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি নিলয়-হিমি। তারা দুজন এরই মধ্যে অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ট্রেন্ডি গল্পে যেমন অভিনয় করেছেন, আবার জীবন-ঘনিষ্ঠ গল্পের নাটকেও দেখা গেছে তাদের। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহায় নিলয় ও হিমি এবার ‘কোটিপতি’ শিরোনামের একটি নতুন নাটকে অভিনয় করেছেন। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে। এটি রচনা করেছেন জায়েদ জুলহাস। নির্মাণ করেছেন বর্ণনাথ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, ‘এই নাটকের গল্প হচ্ছে একজন নিম্নবিত্ত মানুষ অভাবে থেকে একসময় অসৎ হয়ে যায়। দুর্নীতি করে একসময় অনেক টাকার মালিক হয়ে যায়। সেইসঙ্গে খুব অহংকারীও হয়ে যায়। অহংকারী হওয়ার পর কীভাবে একটু একটু করে তার পতন হয়, তাই দেখানো হয়েছে এ নাটকে। বর্ণনাথের নির্দেশনায় এর আগেও আমি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তিনি গল্পপ্রধান নাটক নির্মাণ করতে চান, যে নাটকে কোনো না কোনো মেসেজ থাকে। সেটি কমেডি ঘরানার নাটকই হোক বা সিরিয়াস নাটকই হোক। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুব ভালো।’

হিমি বলেন, ‘সবসময়ই ব্যতিক্রম ধরনের গল্পে অভিনয় করতে আমি পছন্দ করি। সেই জায়গা থেকে এ নাটকে কাজ করা। আশা করছি সবার ভালো লাগবে।’

এদিকে এরই মধ্যে গেল সপ্তাহে ইউটিউবে প্রকাশ পেয়েছে মেহেদী রনি পরিচালিত নিলয়-হিমি অভিনীত ‘ভাই ভাই দ্বন্দ্ব’ নাটকটি। এতে আরও অভিনয় করেছেন শাহেদ শাহরিয়ার ও নাহার নওরীন। বিশেষত দুই ভাইয়ের গল্প নিয়ে নির্মিত এ নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১০

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১১

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৩

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৪

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৫

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৬

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৭

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৮

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৯

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

২০
X