তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ১২:৩৪ পিএম
প্রিন্ট সংস্করণ

অজানা জানালেন দিশা

অজানা জানালেন দিশা

বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম একজন দিশা পাটানি। নিজের গ্ল্যামার, মেধা ও পরিশ্রম দিয়ে তিনি এখন বি-টাউনের প্রতিষ্ঠিত একজন। তবে আজকের এই স্থানে পৌঁছানো মোটেও সহজ ছিল না দিশার জন্য, যা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন ক্যারিয়ার শুরুতে তাকে তার প্রথম চলচ্চিত্র থেকে বাদ দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও হাল ছাড়েননি এবং করে গেছেন পরিশ্রম।

দিশা পাটানি মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ২০১৩ সালে পন্ডস ফেমিনা মিস ইন্ডিয়া ইন্দোর সুন্দরী প্রতিযোগিতায় রানারআপ হন। তারপর তামিল নায়ক বরুণ তেজের বিপরীতে তেলুগু সিনেমা ‘লোফার’ দিয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ২০১৬ সালে বলিউড তারকা টাইগার শ্রফের সঙ্গে মিউজিক ভিডিও এবং সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ চলচ্চিত্রে অভিনয় করার পর আর তাকাতে হয়নি পেছন ফিরে।

দিশা পাটানি সম্প্রতি তার ক্যারিয়ারের শুরু নিয়ে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আজকের এই অবস্থানে পৌঁছাতে মোটেও আমার জন্য সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুতে আমাকে নিয়ে একটি চলচ্চিত্র শুরু হওয়ার কথা ছিল, যা ছিল আমার চুক্তি হওয়া প্রথম সিনেমা। কিন্তু কোনো কারণ ছাড়াই তারা আমাকে সিনেমাটি থেকে বাদ দিয়ে দেয়। তারপর কাজটি আর করা হয়নি।’ এই ঘটনার পর ভেঙে না পড়ে দিশা কঠোর পরিশ্রমের পথ বেছে নেন, যা নিয়ে তিনি আরও বলেন, ‘তারা আমাকে বাদ দেওয়ার পর আমি কিছুটা ব্যথিত হই, তবে ভেঙে পড়িনি। এরপর মানসিক শক্তি আরও বৃদ্ধি করে নতুনভাবে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করি।’

এরপর নিজের ঘর ছাড়ার গল্প এবং আর্থিক অসচ্ছলতা নিয়ে দিশা আরও বলেন, ‘মুম্বাইতে আমি একা ছিলাম, নিজের অর্থ উপার্জন করতাম এবং পরিবারের কারও কাছে অর্থ চাইনি। মুম্বাইয়ে মাত্র ৫০০ টাকা নিয়ে এসেছিলাম এবং একটা সময় আমার অর্থও শেষ হয়ে যায়। অনেক অডিশন দিয়েছি, বিশেষ করে টিভিসিতে, কারণ একটা চাপ ছিল যে, এ মাসে কাজ না পেলে ঘরভাড়া দিতে পারব না। কিন্তু আমি হাল ছাড়ার পাত্রী নই। তাই এর শেষ দেখতে কঠিন পরিশ্রম শুরু করি। সেই পরিশ্রমই আজ আমাকে এ স্থানে নিয়ে এসেছে।’ অভিনয় ছাড়াও দিশা পাটানি একজন দক্ষ নৃত্যশিল্পী এবং ফ্যাশন ইনফ্লুয়েন্সার। এ ছাড়া এরই মধ্যে তিনি বলিউডের বড় বড় প্রজেক্টে অভিনয় করে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১০

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১১

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১২

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৩

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৫

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৬

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৭

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৮

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৯

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

২০
X