তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৩:৪৭ পিএম
প্রিন্ট সংস্করণ

সবার পছন্দের মানুষ হয়ে উঠতে পারব না: এনা

সবার পছন্দের মানুষ হয়ে উঠতে পারব না: এনা

দীর্ঘদিন ধরে রুপালি পর্দা থেকে হঠাৎ করেই উধাও হয়ে গেছেন টালিউডের পরিচিত মুখ এনা সাহা। একসময় যিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে, তিনিই এখন যেন বেছে নিয়েছেন নীরবতা। ২০২২ সালে মুক্তি পাওয়া তার প্রযোজিত সিনেমা ‘চিনে বাদাম’ ঘিরে তৈরি হয়েছিল চরম বিতর্ক। তারপর থেকেই ধীরে ধীরে ক্যামেরার সামনে থেকে হারিয়ে যেতে থাকেন এনা। প্রশ্ন উঠছে, জনপ্রিয়তার শীর্ষে থেকেও কেন নিজেকে গুটিয়ে নিলেন এ অভিনেত্রী? ছোট পর্দার মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয় এনার। মায়াময় চেহারা এবং গজদন্তের মিষ্টি হাসি দিয়ে সহসাই সবার হৃদয়হরণ করেন এ সুন্দরী। বেশ কিছু হিট ধারাবাহিক এবং সিনেমার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। কিন্তু তারপরও কেন অভিনয় থেকে দূরে এনা? তার প্রযোজনা সংস্থার কাজইবা এগোলো কতদূর?

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এনা বলেন, ‘নিজের প্রোডাকশনে একটু মন দিচ্ছি। আগে যে ভুলগুলো করেছিলাম সেগুলো শুধরে নিতে চাই। আগে শুধু অভিনেত্রী ছিলাম। এখন দায়িত্ব আরও বেড়েছে। তাই নিজেকে আরও ঘষেমেজে নিতে চাই।’ তিনি আরও বলেন, ‘আগের সিনেমায় অভিনেত্রী হিসেবে খুব একটা প্রশংসিত হইনি। বরং প্রযোজক হিসেবে সবাই আমার বেশি সুখ্যাতি করেছিলেন।’ টালিপাড়ার অনেকেই নিজের ব্যবসা সামলে অভিনয়ও চালিয়ে যাচ্ছেন দিব্যি। কিন্তু এনার ক্ষেত্রে তা দেখা যাচ্ছে না। সবাই সিনেমা-ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত থাকলেও এনা এদিক থেকে রয়েছেন পিছিয়ে। এ বিষয়ে তিনি বলেন, ‘কম সুযোগ আসছে তাই কম কাজ করছি। তবে এবার কেন কম কাজের অফার আসছে আমার কাছে, তা অন্যরা বলতে পারবে। যদি কেউ আমাকে অপছন্দ করেন, তাহলে কেন নেবে কাজে। সবাই একজন মানুষকে পছন্দ করবেন, তা তো হয় না।’ এ অভিনেত্রী আরও বলেন, ‘মেনে নিয়েছি এটা, আমি সবার পছন্দের মানুষ হয়ে উঠতে পারব না।’

বর্তমানে এনা ব্যস্ত রয়েছেন ‘ডাক্তার কাকু’ সিনেমা নিয়ে। নির্মাতা পাভেলের পরিচালনায় এ মুভিতে এনার পাশাপাশি অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋদ্ধি সেনসহ আরও অনেকে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই বড় পর্দায় চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করছেন এনা সাহা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১০

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১১

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১২

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৩

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৫

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় আজ

১৮

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৯

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

২০
X