তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৫, ১১:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

আনন্দিত অপি করিম

অপি করিম। ছবি: সংগৃহীত
অপি করিম। ছবি: সংগৃহীত

অভিনয়শিল্পী, নৃত্যশিল্পী ও স্থপতি অপি করিম—একসময় যাকে নিয়মিত দেখা যেত অভিনয়ে। তবে ব্যক্তিগত জীবনের ব্যস্ততা বেড়ে যাওয়ার পর ধীরে ধীরে অভিনয় থেকে কিছুটা দূরে সরে যান এই গুণী শিল্পী। যদিও ভালো গল্প পেলে এখনো তিনি ক্যামেরার সামনে দাঁড়াতে দ্বিধা করেন না। সেই প্রমাণই মিলেছে এবারের ঈদে, ‘উৎসব’ শিরোনামের চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। বোঝালেন—অভিনয় থেকে দূরে থাকলেও, অভিনয়কে একেবারে ছেড়ে যাননি।

তানিম নূর পরিচালিত ‘উৎসব’ এখন দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে সগৌরবে প্রদর্শিত হচ্ছে। দিন দিন বাড়ছে দর্শকসংখ্যা, তৈরি হচ্ছে প্রশংসার জোয়ার। এমন ভালোবাসায় ভীষণ আনন্দিত অপি করিম। তিনি বলেন, ‘এটা সত্যিই দারুণ আনন্দের। আমরা যারা অভিনয় থেকে কিছুটা দূরে থাকি, তারা যখন পর্দায় ফিরে দর্শকের কাছ থেকে এমন ভালোবাসা পাই—তখন সেটা হৃদয় ছুঁয়ে যায়।’

অভিনয়ে ফিরে আসার অনুভূতি নিয়ে অপি করিম আরও বলেন, “আমি অভিনয়ে একেবারেই নিয়মিত নই—এটা নিয়ে মন খারাপ হয় না বললে মিথ্যে বলা হবে। তবে সবসময়ই ভালো গল্পের অপেক্ষায় থাকি। সেই অপেক্ষার ফল মিলেছে তানিম নূরের এই সিনেমার মাধ্যমে। ও যখন ‘উৎসব’-এর গল্প নিয়ে আমার কাছে আসে, আমি শুনেই রাজি হয়ে যাই। তানিমের নির্মাণশৈলীর ওপর আমার আগে থেকেই আস্থা ছিল। সেই আস্থা থেকে কাজটি করা। আর কাস্টিংয়ের কথা যদি বলি—এমন দুর্দান্ত কাস্টিংয়ে কাজ করার সুযোগ কে-ইবা হাতছাড়া করতে চায়! ‘উৎসব’ করে আমি সত্যিই আনন্দিত।”

‘উৎসব’ চলচ্চিত্রে অপি করিম ছাড়া আরও অভিনয় করেছেন একঝাঁক গুণী তারকা:

জাহিদ হাসান, আফসানা মিমি, তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ। সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে আজ থেকে ইউরোপেও মুক্তি পেতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X