তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৫, ১১:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

মুক্তির আগেই ‘এমথ্রিগান ২.০’-এর প্রভাব

‘এমথ্রিগান ২.০’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
‘এমথ্রিগান ২.০’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

চলতি মাসেই মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন হরর সিনেমা ‘এমথ্রিগান ২.০’। মুক্তির আগেই সিনেমাটি হলিউড বক্স অফিসে দাপট দেখানোর আভাস দিচ্ছে। এবারের গ্রীষ্মে একাধিক হরর সিনেমা বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে এবং ‘এমথ্রিগান’-এর এই সিক্যুয়েলও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করা হচ্ছে।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘এমথ্রিগান’ ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি পুতুলকে ঘিরে নির্মিত, যে ধীরে ধীরে আত্মচেতনা অর্জন করে এবং নিজের প্রিয় মানুষের কাছ থেকে অন্য কাউকে যে কোনো উপায়ে দূরে রাখতে চায়। সে সময় হররপ্রেমীদের মধ্যে মুভিটি দারুণ আলোড়ন তোলে।

তিন বছর পর এবার আসছে এর সিক্যুয়েল ‘এমথ্রিগান ২.০’। আগের মতো এবারও এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জেরার্ড জনস্টোন এবং অভিনয়ে ফিরেছেন অ্যালিসন উইলিয়ামস, ভায়োলেট ম্যাকগ্র, অ্যামি ডোনাল্ড ও জেনা ডেভিস।

বক্স অফিস প্রোর প্রতিবেদন অনুযায়ী, নতুন এ সিনেমাটির উদ্বোধনী সপ্তাহান্তে উত্তর আমেরিকায় আনুমানিক ২০ থেকে ৩০ মিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা রয়েছে। এ আয় প্রথম সিনেমার উদ্বোধনী আয়ের (৩০.৪ মিলিয়ন ডলার) কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে।

২০২২ সালের ‘এমথ্রিগান’ সিনেমার বাজেট ছিল মাত্র ১২ মিলিয়ন ডলার আর এটি বিশ্বব্যাপী আয় করেছিল ১৮০.০৮ মিলিয়ন ডলার, যা ছিল এক অভাবনীয় সাফল্য।

এখন দেখা যাক, নতুন এ কিস্তিটি আগের মতোই দর্শকদের মন জয় করে বক্স অফিসে একই রকম দাপট দেখাতে পারে কি না।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X