বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০১:০৮ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

গান নয়, অঙ্গভঙ্গিতেই ভাইরাল ‘আশিকি’র জোভান

‘আশিকি’ নাটকে ফারহান আহমেদ জোভান। ছবি : সংগৃহীত
‘আশিকি’ নাটকে ফারহান আহমেদ জোভান। ছবি : সংগৃহীত

ঈদ উপলক্ষে প্রকাশ পেল ফারহান আহমেদ জোভান ও নাজনিন নিহা অভিনীত নাটক ‘আশিকি’র টিজার। ৫১ সেকেন্ডের এই টিজারে একটি গানেই দেখা গেল প্রেমিক চরিত্রে জোভানের আবেগঘন অভিনয়। তবে গান নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন জোভানের অঙ্গভঙ্গি, মুখের এক্সপ্রেশন আর প্রেমিক সাজার ব্যর্থ প্রচেষ্টা।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, গান ভালো হলেও জোভানের এক্সপ্রেশন এতটাই অতিনাটকীয় ছিল যে, তা দেখে হাসি চেপে রাখা দায়।

একজন লিখেছেন ‘অভিনেতা ক্যামেরার সামনে চোখ, ঠোঁট আর হাত দিয়ে যুদ্ধ শুরু করতেছে।’ আরেকজনের ভাষায় “প্রেমিক নয়, এইটা যেন ক্লাস সিক্সের ‘ডায়ালগ প্র্যাকটিস’।”

টিকটক, ইনস্টাগ্রামে শুরু হয়েছে মজার ভিডিও তৈরির ঢল। কেউ করছেন সেই এক্সপ্রেশন নকল, কেউ বানাচ্ছেন মিম। এক কথায়, ‘আশিকি’র টিজার হয়ে উঠেছে মিমারদের উৎসব।

এদিকে জোভান এখনো এ বিষয়ে মুখ খোলেননি। তবে তার ভক্তদের একাংশ বলছেন, গানটি নিয়ে এমন ট্রল করা অনুচিত। তবে সমালোচকদের মতে, যখন অভিনয় বাস্তবতাকে ছাড়িয়ে যায়, তখন তা বিনোদনের বদলে পরিহাস হয়ে দাঁড়ায়। এদিকে অভিনেতা আশাবাদী গানটি সুপারহিট হবে।

ইমরোজ শাওন পরিচালিত ‘আশিকি’ মুক্তি পাবে ঈদে। তবে দর্শকের একাংশের কাছে নাটকের আগেই এই টিজার হয়ে উঠেছে ‘ওরে মন নয়, ওরে হাসির’ উপলক্ষ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X