বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জটিল রোগে ভুগছেন জোভান

ফারহান আহমেদ জোভান । ছবি : সংগৃহীত
ফারহান আহমেদ জোভান । ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের এক নিঃশব্দ লড়াইয়ে জড়িয়ে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। রঙিন পর্দার উজ্জ্বল হাসির আড়ালে চলছিল এক নির্মম বাস্তবতা। দীর্ঘমেয়াদি এক অসুখে ভুগছেন তিনি। এমন খবর নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কষ্টের সেই স্বীকারোক্তির পাশাপাশি উঠে এসেছে মানুষের প্রতি সহমর্মিতা আর ভালোবাসার আহ্বানও।

শনিবার (২৮ জুন) রাত ৮টা ৪৩ মিনিটে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে জোভান জানান, দীর্ঘদিন ধরে মাইগ্রেনে আক্রান্ত তিনি। এ ধরনের অসুস্থতায় বাড়তি যত্ন কিংবা সচেতনতা তৈরিরও বার্তা দিয়েছেন তিনি। জোভান পোস্টে নিজের একটি ছবি জুড়ে দিয়ে লিখেছেন, ‘আমার মাইগ্রেন আছে, আমার সঙ্গে ভালো ব্যবহার করুন। আমরা ভালো থাকিই বা কয়দিন? বেশি গরম পড়লে আমাদের মাথাব্যথা করে, আবার বেশি শীত পড়লেও মাথাব্যথা করে। এখন বৃষ্টির সিজন। বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথাব্যথা করে।’

তিনি আরও লিখেছেন, ‘মাইগ্রেন রোদে গেলে বাড়ে, আগুনের তাপে বাড়ে, চোখে আলো পড়লে বাড়ে, খুব সাউন্ডে বাড়ে। একটু এদিক-সেদিক হলেই ব্যথা এসে হাজির। তাই বলছি, যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত। আমাদের জীবনে কিন্তু শান্তি খুব কম থাকে।’

উল্লেখ্য, এবারের ঈদুল আজহায় তার অভিনীত ‘আশিকী’ নাটকটি ব্যাপক সাড়া ফেলে দর্শকদের মাঝে। এই নাটকটি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব ট্রেন্ডিংয়ে কয়েক সপ্তাহ শীর্ষে ছিল। এতে তার সঙ্গে অভিনয় করেছেন নাজনীন নাহার নিহা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X