তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১১:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে ওয়ারফেজ

ব্যান্ড ওয়ারফেজ। ছবি : সংগৃহীত
ব্যান্ড ওয়ারফেজ। ছবি : সংগৃহীত

দেশের শ্রোতাপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ। তরুণদের মাঝে যাদের জনপ্রিয়তা আকাশচুম্বী। তাই তো দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোনো কনসার্টের আয়োজন হলেই এই দলটির গ্রহণযোগ্যতা থাকে সবচেয়ে বেশি। সেই ধারাবাহিকতায় এবার তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সামার কার্নিভাল ২০২৫’-এ গান পরিবেশন করল। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে ‘সাবাস বাংলাদেশ’ মাঠে শোটি অনুষ্ঠিত হয়।

এই কনসার্ট নিয়ে ওয়ারফেজ ব্যান্ডের শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় কনসার্ট করা সবসময়ই আনন্দের। কারণ, এখানে উপস্থিত শ্রোতারা বয়সে সবাই তরুণ থাকে—যাদের ব্যান্ড সংগীতের ওপর আলাদা ভালোবাসা থাকে। তাই আমরা এই সুযোগ কখনো হাতছাড়া করতে চাই না।’

এই কনসার্ট শেষে রাজশাহীতে ৯ জুলাই আরও একটি কনসার্ট করবে ওয়ারফেজ। যেটি অনুষ্ঠিত হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

তাদের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে: ‘অসামাজিক’, ‘জীবনধারা’, ‘ধূসর মানচিত্র’, ‘মহারাজ’, ‘অবাক ভালোবাসা’, ‘মৃত্যু এলিজি’, ‘পথচলা’, ‘পূর্ণতা’।

ওয়ারফেজের বর্তমান লাইনআপ: টিপু (দলনেতা, ড্রামস), পলাশ (ভোকাল), কমল (লিড গিটার), রজার (বেজ), শামস (কি-বোর্ড), সামির (লিড গিটার), সৌমেন (লিড গিটার)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১০

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১১

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১২

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৩

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৪

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৫

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৬

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৭

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৮

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৯

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X