তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১২:২৭ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রথমবার একসঙ্গে ন্যান্সি-রোদেলা

প্রথমবার একসঙ্গে ন্যান্সি-রোদেলা

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিকভাবে একে একে শ্রোতাপ্রিয় সব গান উপহার দিয়ে আসছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তারই পথ ধরে এরই মধ্যে গানে সম্ভাবনার জানান দিয়েছেন বড় কন্যা রোদেলা। তার একাধিক গান প্রশংসিত হয়েছে শ্রোতামহলে। এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন মা-মেয়ে। প্রথমবারের মতো একটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি ও )রোদেলা।

গানের শিরোনাম ‘কেন’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর-সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। স্যাড-রোমান্টিক কথার এ গানটির একটি মিউজিক ভিডিও করা হয়েছে, যেখানে অংশ নিয়েছেন ন্যান্সি-রোদেলা। আজ বৃহস্পতিবার গানটি প্রকাশ হতে যাচ্ছে রোদেলার নিজের ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে বেশ রোমাঞ্চিত মা-মেয়ে দুজনই। ন্যান্সি বলেন, প্রথমে গানটি আমারই করার কথা ছিল। পরে মাথায় এলো এখানে রোদেলার অন্তর্ভুক্তি হলে মন্দ হয় না। প্রথমে গাইয়ে দেখলাম। বেশ ভালোই লাগল। প্রথমবার আমার সঙ্গে কন্যার গান! তাই স্বাভাবিকভাবেই আমি রোমাঞ্চিত, গর্বিত ও আনন্দিত। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।

এদিকে গানটি প্রসঙ্গে রোদেলা বলেন, এটা একটা দুঃসাহসই বটে। কারণ আমার মায়ের কণ্ঠ, গান সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয়। তার ইউনিক স্টাইল রয়েছে। এবার তার সঙ্গে গান গেয়ে ফেললাম। অবশ্য মায়ের অনুপ্রেরণা ও সাহসেই গানটি গাইলাম। ‘কেন’ শিরোনামের গানটি আশা করছি ভালো লাগবে সবার।

গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, সময় নিয়ে গানটি করা। মা-মেয়ের কণ্ঠে গান করার পরিকল্পনাটাও ইউনিক। সবচেয়ে বড় কথা, গানটি শ্রুতিমধুর ও ভিন্নধর্মী। আমার বিশ্বাস ভালো লাগবে শ্রোতাদের।

গানটির সংগীত পরিচালক প্রত্যয় খান বলেন, এটি একটি ভিন্নধর্মী প্রজেক্ট। ন্যান্সি আন্টি অনেকের মতো আমারও খুব পছন্দের। তার কণ্ঠ আমার খুব পছন্দ। বড় বিষয় হলো, রোদেলার কণ্ঠটাও ইউনিক। সব মিলিয়ে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X