রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১২:২২ পিএম
প্রিন্ট সংস্করণ

আইটেম গানে পূজা হেগড়ে

আইটেম গানে পূজা হেগড়ে

ভারতীয় অভিনেত্রী ও মডেল পূজা হেগড়ে। ২০১০ সালের মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন তিনি। এরপর বলিউড ও দক্ষিণী সিনেমায় নিয়মিত দেখা গেছে তাকে। কাজ করেছেন অনেক বড় তারকার বিপরীতে।

তবে ২০২৪ সালটা তার ক্যারিয়ারের জন্য একেবারেই হতাশাজনক ছিল—মুক্তি পায়নি একটি সিনেমাও।

তবে নতুন বছরে ঘুরে দাঁড়াতে শুরু করেছেন পূজা। এবার তাকে দেখা গেল সুপারস্টার রজনীকান্তের নতুন প্যান-ইন্ডিয়া সিনেমা ‘কুলি’র একটি আইটেম গানে। গানটির শিরোনাম ‘মোনিকা’, যা প্রকাশের পরই অনলাইনে ঝড় তুলেছে।

সমুদ্রতীরের মনোরম লোকেশনে শুট করা এ গানটিতে লাল পোশাকে নেচেছেন পূজা হেগড়ে। তার প্রাণবন্ত কোরিওগ্রাফি ও চমৎকার অভিব্যক্তি গানটিকে দিয়েছে আলাদা মাত্রা। পূজার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সৌবিন সাহির, যিনি তার মজাদার উপস্থিতি দিয়ে গানটি আরও প্রাণবন্ত করে তুলেছেন। গানটির সুরকার, গায়ক ও সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রন। তার সঙ্গে নারী কণ্ঠ দিয়েছেন শুভলক্ষ্মী। গানটিতে রয়েছে র‌্যাপার আসাল কোলারের জ্বালাময়ী র‌্যাপও।

এর আগে ‘কুলি’ মুভির প্রথম লুক এবং প্রথম গান প্রকাশের পরই দর্শকমহলে ব্যাপক সাড়া পড়ে। এবার দ্বিতীয় গান ‘মোনিকা’ প্রকাশের পর সেই উত্তেজনা আরও বহুগুণে বেড়েছে।

লোকেশ কানাগারাজ পরিচালিত এবং সান পিকচার্স প্রযোজিত ‘কুলি’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন। এতে রজনীকান্ত ছাড়াও রয়েছেন কিং নাগার্জুনা, আমির খান, উপেন্দ্র ও সত্যরাজ। সিনেমাটির চিত্রগ্রহণে রয়েছেন গিরিশ গঙ্গাধরন এবং সম্পাদনায় ফিলোমিন রাজ। প্রযোজনায় কলানিধি মারান।

সিনেমাপ্রেমীদের প্রত্যাশা, ‘কুলি’ হতে যাচ্ছে ২০২৫ সালের সবচেয়ে আলোচিত ও বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রগুলোর একটি।

এদিকে পূজা হেগড়েকে সবশেষ দেখা গিয়েছে ‘দেবা’ সিনেমায়, যেখানে তিনি প্রথমবারের মতো শহীদ কাপুরের সঙ্গে জুটি বাঁধেন। তার হাতে বর্তমানে রয়েছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমা, যেখানে তিনি অভিনয় করবেন বরুণ ধাওয়ানের বিপরীতে। মুভিটি পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান। এরপর তিনি যুক্ত হবেন বিগ বাজেটের তামিল সিনেমা ‘থালাপতি ৬৯’-এর সঙ্গে। সিনেমাটি পরিচালনা করছেন এইচ বিনোথ এবং এতে পূজার সঙ্গে থাকবেন বিজয় ও ববি দেওল। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের অক্টোবরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১১

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১২

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৩

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৪

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৫

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৬

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৭

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৮

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৯

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

২০
X