তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৮:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

শেষের পথে ‘জোনাকির আলো’

শেষের পথে ‘জোনাকির আলো’

নাট্যনির্মাতা মুসাফির রনির ধারাবাহিক নাটক ‘জোনাকির আলো’। এনটিভিতে প্রচার চলতি এ ধারাবাহিকটি শিগগির শেষ হতে যাচ্ছে বলে জানালেন নির্মাতা নিজেই। এরই মধ্যে ১৩৫তম পর্ব প্রচার শেষ হয়েছে। আর কয়েকটি পর্ব প্রচারের পরই শেষে হবে এটি।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, “এনটিভিতে যত ধারাবাহিক নাটক প্রচার হয়, তার মধ্যে জোনাকির আলো অন্যতম দর্শকপ্রিয় একটি নাটক। এটি একটি পারিবারিক গল্পের নাটক। আমি এ ধারাবাহিকের শুরু থেকেই যুক্ত আছি। এ ছাড়া যে ধরনের গল্পে সাধারণত কাজ করতে চাই ‘জোনাকির আলো’ ঠিক সেই ধরনের গল্পেরই নাটক।”

নাটকে অভিনয় নিয়ে ইন্তেখাব দিনার বলেন, ‘এ নাটকে আমরা পরিবারের মতো হয়ে কাজ করেছি। কাজটি শেষ হচ্ছে জেনে যেমন খারাপ লাগছে, তেমনি ভালো লাগছে কাজটি সফলভাবে শেষ হচ্ছে।’ শেলী আহসান বলেন, ‘শেষ হয়ে যাচ্ছে জোনাকির আলো, তাই মনটা একটু খারাপ। সবাইকে খুব মিস করব।’ ড. নাজনীন চুমকি বলেন, ‘রনি যেদিন আমাকে প্রথম ফোন করে এ নাটকে অভিনয়ের জন্য, যখন জানতে পারি যে এতে সেলিম ভাই আছেন, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। খুব ভালো লেগেছে জোনাকির আলো টিমের সঙ্গে কাজ করে।’

মিহি বলেন, ‘জোনাকির আলো পুরো টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব চমৎকার। নিজেকে অভিনয়ে সৃমদ্ধ করার সুযোগ পেয়েছি এ ধারাবাহিকে কাজ করে। সালমান আরাফাত বলেন, ‘আমি তো অভিনয়ে একেবারেই নতুন। আমার বাবার চরিত্রে শ্রদ্ধেয় শহীদুজ্জামান সেলিম ভাইকে পেয়ে কতটা ভালো লেগেছিল, তা ভাষায় প্রকাশের নয়। আমি ভীষণ উপভোগ করেছি, আমাকে এমন সুযোগ দেওয়ার জন্য রনি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা।’

নির্মাতা মুসাফির রনি জানান, এরই মধ্যে ধারাবাহিকটির শেষ পর্বের নির্মাণকাজও সম্পন্ন হয়েছে। নাটকটিতে অভিনয় করছেন আবুল হায়াত, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, শেলী আহসান, ড. নাজনীন চুমকি, সালহা খানম নাদিয়া, ফারজানা আহসান মিহি, সালমান আরাফাতসহ আরও অনেকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১০

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১১

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১২

এনসিপির এক নেতা বহিষ্কার

১৩

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৪

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৫

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৬

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৭

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৮

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৯

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

২০
X