তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০২:০৮ পিএম
প্রিন্ট সংস্করণ

মুখ খুলেছেন আমির

মুখ খুলেছেন আমির

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত সুপারস্টার আমির খান কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন না, তা নিয়ে ভারতীয় এক অনুষ্ঠানে মুখ খুলেছেন। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি খোলাখুলি জানিয়েছেন তার এ সিদ্ধান্তের পেছনের কারণ। আমির খানের মতে, বর্তমান অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে কাজের মূল্যায়নের চেয়ে সম্পর্কের গুরুত্ব বেশি দেওয়া হয়, যা তার কাছে গ্রহণযোগ্য নয়।

আমির খান জানান, তিনি তার ক্যারিয়ারের প্রথম দুই-তিন বছর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত ছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি লক্ষ করেছেন কিছু ‘ঝামেলা’ বা ত্রুটি, যা তাকে এ ধরনের অনুষ্ঠান থেকে দূরে সরিয়ে দিয়েছে। তার অভিযোগ, এ অ্যাওয়ার্ডগুলোতে কাজের গুণগত মান বিচার করা হয় না; বরং শিল্পীদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক এবং জ্যেষ্ঠতা প্রাধান্য দেওয়া হয়।

তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘ধরুন, বেস্ট সাপোর্টিং অভিনেতার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। পাঁচজনের নাম রয়েছে তালিকায়। এখন তারা কী করবে, যেই ছেলেটা নতুন এসেছে, তার কাজ যত ভালো হোক না কেন, তাকে অ্যাওয়ার্ড দেবে না। দেবে সিনিয়র যে আছে, যার সঙ্গে সম্পর্ক ভালো। এখানে কাজের কোনো মূল্য নেই। তারা কাজকে মূল্যায়ন করছে না। মানুষের মূল্যায়ন করছে।’

আমির খানের মতে, অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হওয়া উচিত কাজের স্বীকৃতি দেওয়া, ব্যক্তিকে নয়। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, একজন শিল্পী কতটা ভালো কাজ করেছেন, সেটাই মূল বিবেচ্য হওয়া উচিত এবং সেই অনুযায়ী তাকে পুরস্কৃত করা উচিত। তার কথায়, ‘ওখানে মানুষকে সরিয়ে তার কাজ দেখা উচিত। কে কত ভালো কাজ করেছে; ভালো কাজ যে করেছে তাকে অ্যাওয়ার্ড দেন। কিন্তু ভালো কেউ কাজ করেছে, তাকে অ্যাওয়ার্ড দিচ্ছেন এটা তো জরুরি না। তাই আমিও ওখানে আর যাই না। যেতে ইচ্ছেও করে না।’

আমির খানের এই মন্তব্য বলিউডের অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোর স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তার এ অবস্থান স্পষ্ট করে যে, তিনি এমন একটি প্ল্যাটফর্মের অংশ হতে চান না, যেখানে মেধা এবং কাজের প্রতি সুবিচার করা হয় না।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X