তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৮:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

আসছে শাদী মোবারক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী মাসেই প্রচারে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। এটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। পরিচালনা করেছেন শামীম জামান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান, আ খ ম হাসান, জয়রাজ, তারেক স্বপন, সমাপ্তি মাসুক, রেজমিন সেতুসহ আরও অনেকে।

এরই মধ্যে নাটকটির তৃতীয় লটের শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৩ আগস্ট থেকে মাছরাঙা টিভিতে সপ্তাহে টানা পাঁচ দিন রাত সাড়ে ৮টায় নাটকটি প্রচার হবে। ‘শাদী মোবারক’ মূলত পারিবারিক গল্পের নাটক, এমনটাই জানালেন নির্মাতা শামীম জামান। তিনি এর আগে ‘হাটখোলা’, ‘তিন তালা তিন চাবি’, ‘ঝামেলা আনলিমিটেড’, ‘চাটাম ঘর’, ‘প্রিয়জন’ ও ‘গোলক ধাঁধা’ ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন।

শামীম জামান বলেন, “আমি সবসময়ই জীবনঘনিষ্ঠ নাটক নির্মাণ করি। ‘শাদী মোবারক’ নাটকটিও ঠিক তাই। আর মোশাররফ করিমকে নিয়ে ‘হাটখোলা’ বা ‘তিন তালা তিন চাবি’ নাটক নির্মাণের সুযোগ হয়ে ওঠেনি। এরপর যত ধারাবাহিক নাটকই নির্মাণ করেছি, তার প্রতিটিতেই মোশাররফ করিম ছিল। এর অবশ্য কারণও আছে। কারণ সে নিঃসন্দেহে একজন গুণী অভিনেতা, ভীষণ পরিশ্রমী একজন অভিনেতা। যে নাটকে মোশাররফ থাকে, সেই নাটকের প্রতিও দর্শকের একটা আলাদা আগ্রহ থাকে। তা ছাড়া তার সঙ্গে সম্পর্কটা আমার বন্ধুত্বের। বন্ধুর চেয়েও বড় কথা হলো তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা খুব চমৎকার। যে কারণে তাকে নিয়ে নাটক নির্মাণ করি। এ ছাড়া আমার নাটকে সাধারণত যারা নিয়মিত অভিনয় করেন যেমন জুঁই ভাবিসহ আ খ ম হাসান আরও অনেকে। তারাও আছেন এ ধারাবাহিকে। নির্মাতা হিসেবে গল্পে যে চরিত্রের জন্য যাকে প্রয়োজন, তাকে নিয়েই আমি নাটক নির্মাণ করেছি। সব মিলিয়ে খুব ভালো হয়েছে নাটকটি। আশা করছি এটি প্রচারে এলে শুরুতেই দর্শকের ভালোলাগার একটি নাটক হয়ে উঠবে।”

নাটকটি প্রযোজনা করেছেন অনন্য ইমন। শামীম জানান, এখন পর্যন্ত নাটকটি ৭৮ পর্ব পর্যন্ত নির্মিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X