তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১০:১০ এএম
প্রিন্ট সংস্করণ

সব ধরনের সিনেমাই করতে চাই: ভাবনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বরাবরই ব্যতিক্রমী অভিনয় ও সাহসী ব্যক্তিত্বের জন্য পরিচিত। এবার তিনি জানালেন নিজের কাজের ধরন ও দর্শনের কথা—আর সেটি নিয়ে আবারও আলোচনায় তিনি।

সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় মেকআপ ছাড়া ভাবনার ছবি নিয়ে অনেক খবর ছড়িয়েছে। এ প্রসঙ্গে ভাবনা স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘মেকআপ ছাড়া ছবি নিয়ে নিউজের শেষ নেই। তবে আমার কাজ যারা দেখেন, তারা জানেন আমার বেশিরভাগ চরিত্র আমি নির্মাণ করেছি মেকআপবিহীন এবং সেই চরিত্র হয়ে ওঠার জন্য আমাকে পরিচালক যেভাবে দেখতে চেয়েছেন, সেভাবে পর্দায় হাজির হয়েছি।’

ভাবনার প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’-এ তিনি ছিলেন পুরোপুরি মেকআপ ছাড়া, যা নিয়ে এই অভিনেত্রী আরও লিখেছেন, “আমার প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’-এ আমি মেকআপ ছাড়া পর্দায় হাজির হয়েছি। আমি বেশিরভাগ সময়ই মেকআপ ছাড়া থাকি এবং সেটা নিয়ে অন্যদের অনেক কথা শুনতে হয়। আমি কখনোই সেই চেনা নায়িকা হতে চাইনি। আমি হতে চাই আমার মতো।”

সম্প্রতি তার নতুন সিনেমা ‘চারুলতা’র একটি ছবি নিয়ে আবারও আলোচনায় আসেন ভাবনা। সেই ছবি প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘এই ছবিটা আমার নতুন সিনেমা চারুলতার। দেখেই বুঝতে পারছেন। আমি অভিনেত্রী হতে চাই, তার মানে এই নয় যে, আমি ধুমধাড়াক্কা নাচে-গানে ভরপুর সিনেমা করতে চাই না।

আমি তিন বছর বয়স থেকে নাচ শিখেছি, নাচের সিনেমা তো করবেই। সব ধরনের সিনেমাই আমি করতে চাই এবং এই যে ছোটবেলা থেকে তৈরি হচ্ছি একটু একটু করে, একদিন অবশ্যই আপনাদের সবচেয়ে প্রিয় অভিনেত্রী হব—এটাই আমার বিশ্বাস। কারণ আমার শক্তি আমার দর্শক। তারাই আমাকে বাঁচিয়ে রেখেছেন। তারা আমাকে ভালোবাসে বলেই আমাকে মানুষ কাজে নিতে বাধ্য হয়।’

ভাবনার নতুন সিনেমা ‘চারুলতা’ পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X