তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৮:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

পর্দায় জাকারবার্গ হচ্ছেন জেরেমি স্ট্রং

পর্দায় জাকারবার্গ হচ্ছেন জেরেমি স্ট্রং

১৫ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে ফেসবুকের জন্মকাহিনি। ডেভিড ফিঞ্চার পরিচালিত এবং অ্যারন সোরকিনের লেখা ২০১০ সালের ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এ মার্ক জাকারবার্গ চরিত্রে জেসি আইজেনবার্গের অনবদ্য অভিনয় আজও স্মরণীয়। এবার নতুন কিস্তিতে সেই চরিত্রে অভিনয় করতে পারেন এমি বিজয়ী ও অস্কার মনোনীত অভিনেতা জেরেমি স্ট্রং।

সূত্র জানায়, নতুন সিনেমাটি পরিচালনা করবেন অ্যারন সোরকিন নিজেই, যিনি আগের মুভিতে শুধু চিত্রনাট্যকারের দায়িত্বে ছিলেন এবং সে কাজের জন্য অস্কার জয়ও করেন। এবার তিনি পরিচালক ও লেখক—দুই ভূমিকাতেই থাকছেন। যদিও এখনো পর্যন্ত প্রযোজনা সংস্থা বা নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

চলচ্চিত্রটির কাহিনির প্রেক্ষাপট গঠিত হয়েছে ২০২১ সালে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত সাংবাদিক জেফ হরভিটজের অনুসন্ধানী প্রতিবেদন ‘দ্য ফেসবুক ফাইলস’ অবলম্বনে। প্রতিবেদনটিতে কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর ফেসবুকের ক্ষতিকর প্রভাব, ভুয়া তথ্য ছড়ানো এবং কোম্পানির অভ্যন্তরীণ জটিলতা তুলে ধরা হয়, যা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

নতুন কিস্তিতে আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে মাইকি ম্যাডিসন ও জেরেমি অ্যালেন হোয়াইটকে, যদিও এখনো তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি চূড়ান্ত হয়নি।

জেরেমি স্ট্রং এর আগে এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘সাকসেশন’ সিরিজে-এ কেন্ডাল রয় চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন। সম্প্রতি তিনি কান-আলোচিত সিনেমা ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ রয় কোহন চরিত্রে অভিনয়ের জন্য অস্কার মনোনয়ন পেয়েছেন। সামনে তাকে দেখা যাবে ব্রুস স্প্রিংস্টিনকে নিয়ে নির্মিত ‘স্প্রিংস্টিন: ডেলিভার মি ফ্রম নোহোয়্যার’ চলচ্চিত্রে, যেখানে তিনি অভিনয় করছেন প্রখ্যাত পরিচালক জন ফ্যাভরোর ভূমিকায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্সে দেশে গবেষণায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১০

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১১

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১২

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৩

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৪

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৫

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৬

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৭

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৮

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৯

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

২০
X