তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১০:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

ফিরছে ১৪ আগস্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাউন্ড ইঞ্জিনিয়ার ও ‘ওন্ড’ ব্যান্ডের সংগীতশিল্পী এ কে রাতুলের অকাল মৃত্যুর কারণে স্থগিত করা হয়েছে ব্যান্ড ‘অড সিগনেচার’-এর কামব্যাক কনসার্ট। ‘অড সিগনেচার: দ্য কামব্যাক’ শিরোনামের এই কনসার্টটি হওয়ার কথা ছিল গত শুক্রবার (২ আগস্ট) রাজধানীর কেআইবি মিলনায়তনে।

চিত্রনায়ক জসিমের ছেলে রাতুলের কনসার্টটিতে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার কথা ছিল। তার মৃত্যুর পর ব্যান্ডটি কনসার্ট স্থগিত করার সিদ্ধান্ত নেয়। নতুন করে আয়োজনের তারিখ ঠিক করা হয়েছে ১৪ আগস্ট।

কনসার্ট স্থগিতের কারণ ব্যাখ্যা করে ব্যান্ডটির কি-বোর্ডিস্ট ও ভোকাল অমিতাভ বলেন, ‘গত ২৭ জুলাই আমরা আমাদের খুব কাছের একজন মানুষকে হারিয়েছি। আমাদের শোতে সাউন্ডের দায়িত্বে ছিলেন রাতুল ভাই। সেই শোতে তিনি আর থাকবেন না—এ বাস্তবতা আমাদের জন্য খুব কঠিন।’

তিনি আরও বলেন, “এর আগেও তারা দুঃখজনক এক ঘটনার মুখোমুখি হয়েছেন—২০২৩ সালের মে মাসে সিলেটে কনসার্টে অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ব্যান্ডটির ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেই শোক কাটিয়ে উঠতেই প্রায় এক বছর সংগীত থেকে দূরে ছিল ‘অড সিগনেচার’। তাই আমরা চাই না ফিরে আসার আনন্দটা এতগুলো মৃত্যুর মধ্য দিয়ে হোক। নিজেদের একটু সময় দিচ্ছি গুছিয়ে নিতে আর তাই ফিরছি ১৪ আগস্ট।”

গত মে মাসে ‘জগৎ মঞ্চ’ শিরোনামে একটি গান প্রকাশ করে আবারও সংগীতে সক্রিয় হয় ‘অড সিগনেচার’। এবারের কনসার্টের মধ্য দিয়ে তারা নতুনভাবে পথচলা শুরু করতে যাচ্ছে।

কনসার্টটির আয়োজন করছে প্রাইম ওয়েব কমিউনিকেশন। অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী, এটি শুরু হবে বেলা ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা ৬টার মধ্যে।

অমিতাভ জানিয়েছেন, কনসার্টে ব্যান্ডটির বর্তমান লাইনআপের ঘোষণা দেওয়া হবে। পাশাপাশি প্রকাশ পাবে নতুন অ্যালবাম নিয়ে তাদের পরিকল্পনার কথাও।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X