কাজী বনফুল
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১০:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

গান ছাড়া মানুষ বাঁচে না

গান ছাড়া মানুষ বাঁচে না

আমার গানের প্রতি টান সেই ছোটবেলা থেকেই। ছোটবেলায় বাবা গান গেয়ে গেয়ে সকালে আমার ঘুম ভাঙাত, ঠিক তখন থেকেই গান হৃদয়ের গভীরে প্রবেশ করে নিজের অজান্তেই। তারপর থেকে নিজে নিজেই গান গাইতে থাকি। হঠাৎ একদিন আমার গান শুনে প্রিয় মানুষ রফিকুল ইসলাম ভাই বললেন, তোমার গানের গলা তো বেশ, তুমি তো চাইলে গান গাইতে পারো। ঠিক সেদিন থেকেই মনের ভেতর গোপনে গড়ে উঠল একটি গানের দল প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। তারপর আমরা আমাদের এই ‘গীত আখড়া’ গানের দল গড়ে তুললাম। রফিকুল ইসলাম ভাইয়ের সেদিনকার ওই কথাই মূল অনুপ্রেরণা হয়ে কাজ করেছে আমার এই গানের দল প্রতিষ্ঠার ক্ষেত্রে। আমাদের অঞ্চলে গান মানুষের হৃদয়ের গভীরে আপনা-আপনিই বিরাজ করে। পল্লীকবি জসীমউদদীন ফরিদপুরের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, যিনি বাউল গানসহ লোকসংগীতের বিভিন্ন ধারায় কাজ করেছেন। এ ছাড়া ফরিদপুরের বাউল গানের জগতে আব্দুল খালেক দেওয়ান ও ওস্তাদ আবেদ আলী খান উল্লেখযোগ্য নাম। ছোটবেলায় পরশ বয়াতি, দলুলুদ্দিন বয়াতি, মেহের আলী বয়াতির গান শুনে শুনে বড় হয়েছি। গানের প্রতি ভালোবাসাটা সেই তখন থেকেই। সদরপুরের মদন ফকির একজন বাউল সাধক, তার পরবর্তী প্রজন্ম এই গানের দলের মূল শিল্পী, তিনি কাদের ফকির, তার প্রতিও অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা।

প্রয়াত হুমায়ুন ফরীদি ও সালমান শাহ অভিনীত মায়ের অধিকার চলচ্চিত্রের ‘পিঁপড়া খাবে বড়লোকের ধন’ গানটি খুব শিগগির দোয়েল মাল্টিমিডিয়া Kazi Banoful-এর ফেসবুকে প্রকাশিত হবে।

মূল গানটির রচয়িতা আহমেদ ইমতিয়াজ বুলবুল ও মনিরুজ্জামান মনির এবং গানটির সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।

গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী বনফুল, কাদের ফকির ও ‘গীত আখড়া’ গানের দল। চিত্রনাট্য ও পরিচালনায় কাজী বনফুল।

গানটি সম্পর্কে কাজী বনফুল জানান, প্রয়াত হুমায়ুন ফরীদি, সালমান শাহ, আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং মনিরুজ্জামান মনিরের মতো কিংবদন্তিদের স্মরণে আমরা গানটি পুনর্নির্মাণের চেষ্টা করেছি। গানটির বিশেষ দিক হচ্ছে, গানটি ফরিদপুরের রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা রাজেন্দ্র রায় বাহাদুরের জমিদারবাড়িতে চিত্রায়ণ করা হয়েছে। ফরিদপুরের ঐতিহাসিক এই রাজরাড়িটি সম্পর্কে দূর-দূরান্তের অনেক মানুষের ভীষণ কৌতূহল, সেটা আমরা কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হবো বলে আশা করছি।

গানটি নির্মাণের পেছনে টিম গীত আখড়ার অক্লান্ত শ্রমের প্রতি অজস্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আশা করছি, গানটি সবার মনে নতুন করে ফেলে আসা সেই পুরোনো আমেজ পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১০

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১১

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১২

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৩

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৪

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৫

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৬

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৭

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৮

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৯

টিভিতে আজকের যত খেলা

২০
X